খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

বান্দরবানে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ণ
বান্দরবানে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন।

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

আজ ০১নভেম্বর শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গনে সমবায়ী সমাবেশের আয়োজন করা হয়, পরবর্তীতে সাড়ে১০টায় জেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিগণ জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,ঘূর্ণায়মান ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার),বিশেষ অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,বিশেষ অতিথি বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমবায় কনভেনিং কমিটির আহ্বায়ক খুরশিদা ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম। এছাড়াও বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাংবাদিক মুহাম্মদ আলী,বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু তাহের, সাধারণ সম্পাদক মো: শামসু,কাইচতলী হলুদিয়া হযরত মালেক শাহ: (রা:) সিএনজি মাহিন্দ্রা মালিক সমবায় সমিতির সভাপতি মো: জসিম মেম্বার’সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন লেমুঝিরি আগাপাড়া মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি ম্রা উ মারমা। সফল সমবায় সমিতি সমূহ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন যথাক্রমে মনির আহমদ,সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:, আশুতোষ সেন, সাধারণ সম্পাদক, সুয়ালক মাঝের পাড়া সম্প্রীতি যুব সমবায় সমিতি লি:, বেলক কুমার তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক, রেইছা সাতকমল পাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সুইক্যহ্লা মার্মা (সুমন),সভাপতি, আমতলি পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি., ঘূর্ণায়মান ঋণের চেক যাঁরা পেয়েছেন যথাক্রমে বিরল তঞ্চঙ্গ্যা, সভাপতি, রেইছা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. উহাশৈ মার্মা, সভাপতি, তংপ্রু পাড়া কৃষি সমবায় সমিতি লি:, শাহানাজ পারভীন, সভানেত্রী, মাতামুহুরী মহিলা সমবায় সমিতি লি:, রুহুল আমিন,সভাপতি, নোয়াপাড়া কৃষি কল্যাণ সমবায় সমিতি লি:, মংওয়েচিং মার্মা, সভাপতি, বলিপাড়া সিআইজি ও মাহিন্দ্রা গাড়ি মালিক সমবায় সমিতি লি:,কোয়াই মং উ মার্মা, সভাপতি, রোয়াংছড়ি পাড়া একতা কৃষি সমবায় সমিতি লি:,

এছাড়াও সমবায় সমাবেশে অংশ গ্রহণ করেন বান্দরবান বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:, ৪নং সুয়ালক ইউনিয়ন টমটম অটোরিকশা ইজিবাইক মালিক সমবায় সমিতি লি:, কাইচতলী হলুদিয়া হযরত মালেক শাহ: (রা:) সিএনজি মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিঃ, সুয়ালক লামা রোড টমটম ইজিবাইক মালিক সমবায় সমিতি লি:, সম্প্রীতি যুব সমবায় সমিতি লি:, বান্দরবান সুপার বাইক টমটম চালক কল্যাণ সমবায় সমিতি লি:, পশ্চিম বালাঘাটা কৃষক উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে যেসব সমিতি পরিচালিত হয় সেই সীমিত গুলোকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পক্ষে থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম বলেন,”সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সবাই মিলে যদি একত্রিত হয়ে সমবায় সমিতির মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নে চেষ্টা করি তাহলে খুব সহজে বৈষম্যহীন বাংলাদেশ বেকার মুক্ত হবে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।