খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ
মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আসসালামু আলাইকুম

প্রিয় সাংবাদিকবৃন্দ
আমি মোঃ শিবলী সাদিক যুগ্ন আহবায়ক ফুলবাড়ী উপজেলা যুবদল ও একজন ব্যবসায়ী এই মর্মে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছি,
গতকাল বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও অপবাদ দেওয়া হচ্ছে।
ডাঙ্গাপাড়া গ্রামের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে আমি ও আমার বড় ভাই একটি জায়গা ক্রয় করি জাহা যাহার উত্তরে ঈদগা মাঠ ও কবরস্থান রয়েছে, দক্ষিনে রুবেল ও রনির জায়গা রয়েছে।
জায়গায়াটি ১২ ফিট গভীর একটি খাল,
জায়গাটি নিচু হওয়ায় সেখানে আমি মাটি ভরাট করার জন্য ভাটা থেকে রাবিশ মাটি নিয়ে গিয়ে ভরাট করি, ভরাটের এক পর্যায়ে কিছু রাবিশ মাটি ঈদগা মাঠের উপরে চলে আসে সেসময় সেই রাবিশ গুলোকে এস্কেপেটার দিয়ে টানতে গিয়ে ঈদগাহ মাঠের সাইটের কিছু মাটি নেমে আসে।
ঈদগাহ মাঠের যেই জায়গাটি তে রাবিশ ছিল সেই জায়গায় ভালো মাটি এবং বালু দেওয়ার পরিকল্পনা করছিলাম।
এমতো অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে ঈদগা মাঠের সেক্রেটারি রনি এবং তার ভাই রুবেল আমার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং আমাকে বলে ঈদগাহ মাঠের মাটি কেন কেটেছি,
আমি তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে গেলে রনি এবং রুবেল আমার উপরে অতর্কিত হামলা করে।
সে সময় আমার সঙ্গে থাকা কিছু শুভাকাঙ্ক্ষী এগিয়ে আসে এবং রনিরকে বোঝানোর চেষ্টা করে, একপর্যায়ে রনি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে উস্কিয়ে দেয় যে আমি ঈদগা মাঠের মাটি কেটে নিয়ে যাচ্ছি,এমতো অবস্থায় এলাকার কিছু উশৃংখল ছেলেপেলে অতর্কিতভাবে আমার উপরে হামলা শুরু করে সে সময় আমি নিরাপদে সেখান থেকে সরে আসি, পরবর্তীতে জানতে পারি আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে অনেকেই সংবাদ পরিবেশন করেছেন যে আমি নাকি ঈদগা মাঠ দখল করেছি কেউ কেউ লিখেছেন ঈদগা মাঠের মাটি কেটে অন্যত্রে নিয়ে গেছি,অথচ আমি সেখানে মাটি ভরাট করছিলাম মাটি কাটার কোন প্রশ্নই উঠে না,এবং ঈদগা মাঠ দখলের বিষয়টি আমি কখনো কল্পনাতেও আনতে পারব না কারণ এটি ধর্মীয় অনুভূতির জায়গা আমি একজন মুসলমান হিসেবে এটা কখনোই করতে পারি।
একটি সত্যান্বেষী মহল আমার রাজনৈতিক এবং ব্যবসায়িক ক্যারিয়ার নষ্ট করার জন্য এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের অনুরোধ জানাবো সরে জমিনে গিয়ে তদন্ত করে ঘটনাটি যাচাই-বাছাই করে আপনারা নিউজ পরিবেশন করবেন।
আরো একটি বিষয় উল্লেখ করতে চাই আমরা যেই জায়গাটি ক্রয় করেছি সেটি রনি এবং রুবেল স্বল্প মূল্যে বিক্রেতার কাছ থেকে দীর্ঘদিন যাবত নেওয়ার চেষ্টা করছিল বিক্রেতা ন্যায্যমূল্য না পাওয়ায় তার কাছে বিক্রয় না করে আমাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রয় করেন, সেই ক্ষোভের জায়গা থেকে রনি ও রুবেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাও এই ষড়যন্ত্রের একটি অংশ, ইতিপূর্বে এই ঈদগা মাঠে আমি নিজের অর্থায়নে মাটি ভরাট করেছি এবং আমার নিচু জায়গাটি মাটি ভরাট করার পরে পরিকল্পনা রয়েছে ঈদগাহ মাঠে সুন্দরভাবে যেন নামাজের ব্যবস্থা হয় এবং ঈদগা মাঠের পরিবেশ যেন সুন্দর হয় সেইটি নিয়ে কাজ করা।
আমি পরিকল্পনা করেছি জায়গাটি ভরাট হওয়ার পরে ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্ধারণ করে সেখানে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ঈদগা মাঠকে পবিত্র রাখবো।
যারা অহেতুক আমাকে নিয়ে মিথ্যাচার করছে আমি তাদের আবারও বিনয়ের সাথে বলতে চাই ঘটনাটি সত্যতা যাচাই করে আপনারা সঠিক ঘটনা তুলে ধরবেন।
আপনারা অনেকেই লিখেছেন যে আমি এত টাকা কোথায় পেলাম আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বড় ভাই ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি একটি গ্রুপ অফ কোম্পানির এমডির দায়িত্ব পালন করছেন আমি নিজেও সেই কোম্পানির একজন পরিচালনা পরিষদের সদস্য মূলত আমরা পারিবারিকভাবে এই জায়গাটি ক্রয় করেছি।
সাংবাদিকরা জাতির বিবেক সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকবে বলে আমি আশা করি।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।