খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) ঢাকা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি মোড় এলাকাও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

Waterproof mobile Cover
01830 393439

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন শিল্পকারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল, চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের উপার্জনে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

শ্রমিকরা আলিম জানান, পোশাকশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বেতন-ভাতা বাড়ানো হচ্ছে না। চাল, ডাল, তেল, মাছ, মাংস, ডিম ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে।

পাশাপাশি বাড়িভাড়া ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় মাস শেষে তাঁদের হাতে কোনো টাকা থাকছে না। অনেক শ্রমিককে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে।

বর্তমান বেতন কাঠামোতে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা

বিজ্ঞাপন

কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনযাত্রার মান বিবেচনা করে বেতন-ভাতা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে তাঁরা রাজপথে নেমেছেন।

এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের খবর ছড়িয়ে পড়লে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত শিল্পকারখানাগুলোতে ছুটির ঘোষণা দেওয়ায় শ্রমিকদের মধ্যে আরও উত্তেজনা ও অনিশ্চয়তা দেখা দেয়। তবে কোন কোন কারখানা কর্তৃপক্ষ কখন ছুটি ঘোষণা করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত হন। তাঁরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

https://www.facebook.com/share/186cCPpDeg/?mibextid=wwXIfr
উচ্চতা বৃদ্ধির হিল
০১৮৩০ ৩৯৩৪৩৯

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি কাজে বের হওয়া যাত্রী, রোগীবাহী যানবাহন এবং পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথ ব্যবহার করেও অনেক যানবাহন গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছে।

এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে শ্রমিকদের ৩০ হাজার টাকা সর্বনিম্ন বেতনের দাবি এবং কারখানাগুলোতে ছুটি ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ কামাল হোসেন , নরসিংদী।
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ ইং পালন করা হয়েছে। অদ্য ১ নভেম্বর ২০২৬ ইং রবিবার সকাল ১১টা সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,যুব সংগঠক আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এর রাজারটেক ও কামরাবো বাজার এলাকায় কৃষিজমির উপরিভাগ এর উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর ।

Waterproof mobile Cover
01830 393439

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনা কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হননি। এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।