মাইলস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বিলাইছড়ি উপজেলাধীন কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ মাহমুদ হোসাইন তাহার মাদ্রাসার ছাত্র নিয়ে আজ মঙ্গলবার (২২ জুলাই) ২০২৫ইং দুপুর ১২:০০ টায় দূর্ঘটনার সকল ছাত্র/ছাত্রীর জন্য কেংড়াছড়ি পূর্ব পাড়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
এ সময় দোয়ায় অংশ নেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, আলমাহমুদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাহমুদ হোসাইন ও সহকারী শিক্ষক মোঃ আরিফ হোসেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মারা যাওয়া শিশুদের আত্মার মাগফেরাত ও জীবিত শিশুদের সুচিকিৎসার মাধ্যমে অতি দ্রুত সুস্থতার কামনা করেন।



আপনার মতামত লিখুন