বিলাইছড়িতে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিলের অভিযান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিলাইছড়ি উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিল।

বিজিবি (BGB) সদস্যদের সহায়তায় পরিচালিত এই অভিযানে নির্বাচনী আইন অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়।



আপনার মতামত লিখুন