বিলাইছড়িতে নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিলের অভিযান।

মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি , রাঙামাটি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:২৫ পূর্বাহ্ণ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বিলাইছড়ি উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুহাদ বিন খলিল।

বিজ্ঞাপনের জন্য কল করুন

বিজিবি (BGB) সদস্যদের সহায়তায় পরিচালিত এই অভিযানে নির্বাচনী আইন অমান্যকারীদের সতর্ক করার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়।

সম্পাদক: মনজুর আলম, প্রকাশক: আমিন উদ্দীন ।  কপিরাইট © প্রথম সকাল কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন