চৌগাছায় মতবিনিময় সভা
যশোরের চৌগাছার নবাগত নির্বাহী অফিসারের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, প্রেস ও মিডিয়ার সদস্য এবং বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় হলরুমে নবাগত নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে আলোচনা করেন, সহকারী কমিশনার ও পৌর প্রশাসক তাসমিন জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোর্শেদ, জামায়ত নেতা মাস্টার কামাল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান ধনী, পৌর জামায়াত নেতা আব্দুল খালেক,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,
প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, আজিজ , ইঞ্জি. রাজু আহাম্মেদ, ইমাম হোসেন সাগর,শিবলী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা , রীতম,ইয়াছিন আলী প্রমুখ।
এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন