উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান
রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং দাঁড়িয়ে থেকে ময়লা আবর্জনা অপ্রসারণ করান।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগাস্ট) সকালে, তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও মো. জিল্লুর রহমান নিজে দাঁড়িয়ে থেকে ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম তদারকি করেন। একই সঙ্গে পৌর এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত বর্জ্য অপসারণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, জনসাধারণের সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পৌর এলাকার পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি যেখানে-সেখানে বর্জ্য না ফেলার জন্য স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে।
ইউএনওর সরেজমিনে পরিদর্শন ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম তদারকিকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।



আপনার মতামত লিখুন