তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যার অন্ত্যেষ্টিক্রিয়ায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা।

২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষ হতে বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির এবং উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা ৩নং ফারুয়ায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের অন্ত্যেষ্টিক্রিয়া ও সৎগতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির এবং সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা এই ত্যাগী নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং রাজনৈতিক ও জনসেবামূলক কাজে বাবু তেজেন্দ্রলাল তঞ্চঙ্গ্যার দীর্ঘদিনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।



আপনার মতামত লিখুন