বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় ১নং বিলাইছড়ি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত।
আসন্ন নির্বাচন উপলক্ষে ২৯৯নং আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠন এবং ইউনিয়ন নেতৃবৃন্দদের নিয়ে একটি প্রস্তুতিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ, সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে
সাক্রাছড়ি পাড়ায়, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের উঠান বৈঠক শুরুর আগে ৮নং ওয়ার্ডের সাক্রাছড়ি পাড়ায় বিভিন্ন মহল্লা এবং বিভিন্ন স্থানে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এরপর সাক্রাছড়ি পাড়ায় মূল সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা তাদের সুযোগ-সুবিধার কথা নেতাদের মাঝে তুলে ধরেন এবং নেতারা তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ
উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ ইমাম হাসান শিকদার, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু ধনমনি চাকমা। ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আবুল কাশেম সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ:
১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সমন্বয়ক বাবু দীপঙ্কর চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সমন্বয়ক মোঃ ইসাহাক, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রিপন আহমেদ, ১নং ইউনিয়ন বিলাইছড়ি বিএনপি সভাপতি মোঃ হায়দার আলী, ১নং বিলাইছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ অলী আহমেদ, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাগর তঞ্চঙ্গ্যা, বাবুল চঞ্চঙ্গ্যা এবং নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন