খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

ফুলবাড়ীতে ৩দাবি আদায়ে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ
ফুলবাড়ীতে ৩দাবি আদায়ে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ৩দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানিয়ে র্য্যালি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে । আজ রোববার সরকারের পক্ষ থেকে ৫% দেয়া বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নেতৃবৃন্দ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রোববার (১৯অক্টোবর) বেলা ১১ টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে র্যালি করে স্থানীয় নিমতলা মোড়ে মানববন্ধন এবং ন্যায্য দাবির আলোকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, ফিনান্সিয়াল বিষয়ের সহকারী অধ্যাপক অরুনাভ সরকার অরুণ, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান লাভলু, জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক চন্দনা মহন্ত, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের ফুলবাড়ী উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলম,খজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো.রমজান আলী, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম শাহ, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক খায়রুল আনাম আবেশ, সমাজকর্ম বিষয়ের সহকারী অধ্যাপক রুস্তম আলী, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন জনিসহ উপজেলার বিভিন্ন এমপিওভুক্ত স্কুল,কলেজ,মাদ্রাসার ও কারিগরি শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং শিক্ষক- কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষকরা বলেন, আন্দোলনের আজ আটদিন অতিবাহিত হয়েছে। আজকে রোববার ৫% হিসেবে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষক নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেছেন।

বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে বৈষম্য বঞ্চনা শিক্ষা ক্ষেত্রে চলে আসছে। আমরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক- কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি করেছিলাম। এই দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিল। এতে সারা দেশ থেকে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছিলো। কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তাঁরা। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আমরা এর প্রতিবাদ করছি। আমাদের সারা দেশে কর্মবিরতি চলছে। সেই দাবি করছি অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক।
এদিকে আন্দোলন চলাকালে সারাদেশের ন্যায়
দিনাজপুরের প্রতিষ্ঠানগুলোতে পূর্ণ কর্মবিরতি চলছে। পরীক্ষা,ক্লাস হচ্ছে না। আন্দোলনরত শিক্ষকরা দ্রুত এই দাবি সরকার বাস্তবায়নের করে শ্রেণী কার্যক্রম পরিচালিত হওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করবেন বলে সবাই আশা প্রকাশ করেন।
কেন্দ্রীয় আন্দোলনকে অনুসরণ করে এবং সংহতি প্রকাশ করে ফুলবাড়ীতেও পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য,গতকাল শনিবার ফুলবাড়ীর সকল এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারী বৈঠকের সিদ্ধান্ত হয় রোববার ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনারে বেলা ১১ টায় সমবেত হয়ে র্যালি শেষে নিমতলা মোড়ে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার আন্দোলনে প্রতিনিধি প্রেরণ করবেন। কয়েকজন আজকে ঢাকার আন্দোলনে অংশগ্রহণের জন্য ফুলবাড়ি থেকে যাত্রা করবেন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।