চৌগাছাতে পারিবারিক কলহের জেরে জুল হোসেন নামের এক কৃষক বিষ পান করে মৃত্যু বরন করেন।
যশোর জেলার চৌগাছা থানাধীন ০৯ নং স্বরুপদাহ ইউনিয়ন এর খড়িঞ্চা গ্রামস্থ জুল হোসেন (৫৫), পিতা-মৃতঃ জাফর সকলের অগোচরে
গত দিবাগত রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ঘাস পুড়া বিষ পান করেন।
পরবর্তীতে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভোর রাত্র ০৪:২০ ঘটিকায় প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম এর অবস্থার অবনতি হওয়ায় ভোর ০৫:২০ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে রেফার করেন।
সেখানে চিকিৎসারত অবস্থায় অদ্য ২৩/০৯/২৫ তারিখ সময় ০৭:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেন।জুল হোসেনের মৃতদেহ বর্তমানে যশোর সদর হসপিটালে রয়েছে। মৃত্যুর বিষয় স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের নিকট জিজ্ঞাসাবাদে জানা যায় জুল হোসেন পেশায় কৃষক ছিলেন। পারিবারিক কলহের কারনে জুল হোসেন উক্ত ঘটনা ঘটাতে পারে মর্মে জানা যায় ।



আপনার মতামত লিখুন