বিলাইছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান।
আজ শনিবার (২৬ জুলাই) ২০২৫ইং তারিখে সকাল ৯:৩০ মিনিটে “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়ি উপজেলা সমাজ সেবার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।
এ সময় শুরুতে ভার্চুয়ালে জাতীয় সংগীতে এক মিনিট দাঁড়িয়ে, জুলাই শহীদের স্মরণে এক মিনিট নিরবতা ও ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজর আগুনে দগ্ধ ও চিকিৎসারত সকলের জন্য দোয়া ও সর্বশেষ প্রধান অতিথি হিসেবে বিটিসি অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও শারমিন এস মুর্শিদ উপস্থিত থেকে শপথ পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, ডাঃ উম্মে সাইকা, উপজেলা সমাজসেবার কর্মকর্তা (অ:দ) নাজমুল হাসান বিলাইছড়ি প্রেসক্লাবের সাংবাদিকগণ, বিলাইছড়ি থানার এসআই মো: সিরাজুল ইসলাম, বিলাইছড়ি কলেজের প্রভাষীকা ইয়াছমিন সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া এবং সমাজসেবার কর্মচারী।



আপনার মতামত লিখুন