বিলাইছড়ি বাজার পালবারলিং সেন্টার ও কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ-বদন্ত দেবতিষ্য ভিক্ষুর সাথে সৌজন্যে ব্যক্তিগত কাজে জেলা বিএনপি সভাপতি সাক্ষাত করেছেন।
আজ বুধবার (১৮জুন) ৯:৩০ ঘটিকা হতে বিলাইছড়ি বাজার পালবারলিং সেন্টার ও কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ-বদন্ত দেবতিষ্য ভিক্ষু এর সৌজন্যে ব্যক্তিগত কাজে সাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলার সভাপতি দীপন তালুকদার দীপু।
এ সময় দলীয় নেতা-কর্মী ৫০-৬০ জন লোক উপস্থিত ছিলেন। সভাপতির ব্যক্তিগত বিষয়ে ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধর্মীয় দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়াও বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস রুমে যায় এবং নেতা-কর্মীদের সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন তাদের সুবিধা ও অসুবিধার কথা জানেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।



আপনার মতামত লিখুন