যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাময়িক বরখাস্ত ও পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
যশোরের চৌগাছায় ঘুষ নেওয়ার অভিযোগে আশরাফ হোসেন নামে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাময়িক বরখাস্ত হয়েছে। প্রথমে এসআই আশরাফ হোসেনকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
পরে সোমবার (১৬ জুন) যশোরের পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িক বরখাস্ত করেন। জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর উপজেলার ফুলসারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মাসুম বিল্লাহ অপ্রাপ্তবয়ষ্ক তার সহপাঠি এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মেয়ে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের সহযোগিতা চায়। মেয়েটি উদ্ধারের জন্য চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে ছেলের বাবা জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে। ছেলে হাজির করতে না পারায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে দুইদিন থানায় আটকে রাখা হয়। পরে স্থানীয়ভাবে ছেলে ও মেয়েকে হাজির করে উভয় পরিবারের মধ্যে মিমাংশা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আসরাফ। এক পর্যায়ে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে বৃদ্ধ জাহিদুল ইসলামকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে গত ৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় উপজেলার মসিয়ূরনগর বাজার থেকে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুইজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে মোটা অংকের ঘুষ গ্রহন করে বিক্রেতা কে ছেড়ে দিয়ে ক্রেতা দুইজনকে আটক দেখানো হয়।
অন্য একটি ঘটনা গত ৭ এপ্রিল উপজেলার পাতিবিলা ৫ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির কোষাধক্ষ মো: খায়রুল ইসলাম , ( পিতা জালাল উদ্দিন ) কে বালু ও মাটি এবং মাদকের কাজে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সহযোগিতা করে আসছিলো এই এসআই আশরাফ, এমন কোনো অপকর্ম নাই যে এই পুলিশ অফিসার করে নাই
গত ৭/৪/২৫ তারিখে খায়রুল ইসলাম কে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার অপরাধে সরজমিনে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নগদ ৫০,০০০ হাজার টাকা জরিমানা করে যার মামলা নং ১৯/২০২৫ , বালুমহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫/১ ধারায় মামলা করেন রাষ্ট্র পক্ষ, প্রতক্ষদর্শকরা জানান এলাকার কিছু নেতার প্রভাবে এসআই আশরাফ ও বিএনপির পদের নাম ভাঙিয়ে খায়রুল ইসলামের মতো মানুষ লক্ষ লক্ষ অবৈধ টাকা হাতিয়ে নিচ্ছেন মানুষের কাছ থেকে।
এসব অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন। এ ব্যাপারে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন বরখাস্তের সত্যতা স্বীকার করেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন আশরাফ হোসেনের বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।



আপনার মতামত লিখুন