খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

যশোরে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার পরিবেশন-অনিন্দ্য ইসলাম অমিত

আর আহাম্মেদ
প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:০০ পূর্বাহ্ণ
যশোরে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার পরিবেশন-অনিন্দ্য ইসলাম অমিত

আজ (১২ জুন) জয়ফুল জার্নি ফর দ্যা পিপলের উদ্যোগে ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে দুপুরের খাবার খাওয়ান।

বৃহস্পতিবার দুপুরে নানান পদের বাহারি খাবার খাওয়ালো জয়ফুল জার্নি ফর দ্যা পিপল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে যশোর শহরের কাচ্চি কুইন নামের একটি অভিজাত রেঁস্তোরায় বিশেষ মেহমানদারির আয়োজন করে সংগঠনটি। যেখানে এক সাথে শহরের তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষ দুপুরের খাবার খেয়ে তৃপ্তির কথা জানান

বিশেষ দাওয়াত কার্ডের মাধ্যমে মেহমানদের আমন্ত্রণ জানানো হয় আগে থেকে ।

যশোরের লালদিঘীড় পূর্ব পাড়ের ১০ জন ব্যবসায়ীর জয়ফুল জার্নি ফর দ্যা পিপল নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ মেহমান দারিতে খাবার তালিকায় ছিল অভিজাত সব খাবার।

বৃহস্পতিবার দুপুর বেলা মেহমানরা নির্ধারিত স্থানে হাজির হন। মেহমান দারির স্থানে ঢুকতেই ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। তাদেরকে খাবার টেবিলে বসানো হয়। এরপর মেহমানদের নানান পদের বাহারি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে মেহমানদের প্লেটে খাবার পরিবেশন করেন। তাদের খাবার তালিকায় ছিল সাদা পোলাও ভাত থেকে শুরু করে দিয়ে ডাল রান্না, মুরগির রোস্ট , গরুর মাংস। সবশেষে মেহমানদের মজাদার আইসক্রিম খেতে দেওয়া হয়।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে অংশ নেওয়া সড়ক দুর্ঘটনায় পা হারানো রিক্সা চালক মঙ্গল গাজী বলেন, প্রতিদিন শহরের রিক্সা চালাই। এই হোটিলেও (কাচ্চি কুইন রেস্তোরায়) আমার রিক্সায় চড়ি অনেকে খাতি আসে।

হালিমা (৬৫) নামের এক ভিক্ষুক বলেন, শহরের মানুষির কাছে চাইয়ে চিনতে খাই। অনেকে দুই এক পয়সা দেয় কেউ খাতি দেয় না। বড়লোকগের বাড়ির সামনে অনুষ্ঠান হলি যাই, তারা তাড়াই খাতি দেয় না। আজকি এমনি সাহায্য চাতিলাম, তখন এই বিটারা হাত ধরি নিয়ে আসি কইলো চাচি তুমি দুপুরি খাবা। খুব যন্ত করি পেট পুরি খাতি দেছে।

গতকাল দুপুর সময় এমনি যাতিলাম তাই এক ভাই রিক্সা দাঁড় করায় হাতে একটা কার্ড দিয়ে কইলো আজকে এহেনে বসে খাওয়ার কথা কইলো। এরা পেট ভরি খাতি দেছে। ভাত, দুই পদের গোস্ত পেট ভরি খাইছি।

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জয় ফুল জার্নি ফর দ্যা পিপল নামের সামাজিক সংগঠন পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দেবার জন্য শহরের অভিাজত রেস্তোরায় খাবারের আয়োজন করে। বিগত ঈদুল ফিতরেও তারা ঠিক এ রকম একটি আয়োজন করেছিল। আমরা সাধারণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করি। কিন্তু কোন আনন্দই অর্থবহ হবে না, যদি সমাজের সকল শ্রেণীর মাঝে ছড়িয়ে না পড়ে। তারা সেই দৃষ্টি ভঙ্গি থেকে সমাজের সকল স্তরের বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে কিংবা ভাগাভাগি করে নেবার জন্য যে আয়োজন।

আমি মনে করি তা থেকে সকলে শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে।

আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জয়ফুল জার্নি ফর দ্যা পিপল নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা এহতেশামুল হক পাপ্পু, সদস্য রিয়াদ উদ্দিন তুহিন, বোরহান উদ্দিন,মিরাজুল ইসলাম মিন্টু, মনোয়ার হোসেন, হাসান শাহরিয়ার, কৃষ্ণপাল, সোহেল মাহমুদ প্রমুখ।

মেহমানদারির আয়োজক সংগঠনের সদস্য হাসান শাহরিয়ার ও মিন্টু বলেন, আমরা চাই সমাজের সকল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে যাক। সমাজে ধনী গরীবের কোন বৈষম্য থাকবে না। সেই অভিপ্রায়ে আমরা সুবিধা বঞ্চিত মানুষের নিয়ে ঈদুর আজহার বিশেষ আয়োজন করেছি। আমরা সাধ্যমতো তাদেরকে এক বেলা পেট ভরে খাওয়ানোর চেষ্টা করেছি। আমাদের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।