খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

নিরব ভালোবাসা ও অশ্রু-ভেজা প্রার্থনা: দিলআফরোজের জীবনসংগ্রামের গল্প

শেখ শহীদুল হক বাবলু, চট্টগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
নিরব ভালোবাসা ও অশ্রু-ভেজা প্রার্থনা: দিলআফরোজের জীবনসংগ্রামের গল্প

আজ হঠাৎ ফেইসবুকে একটি লেখা আমার হৃদয়কে দারুণভাবে নাড়া দিয়ে দিলো।
লেখনীর প্রতিটি শব্দ যেন হৃদয়ে ঢুকে গিয়ে এক ধরনের ব্যথা ও ভালবাসার মিলিত সুর তোলপাড় করতে থাকে।।
“”‘লেখাটি ভাণ্ডারী গানের সম্রাজ্ঞী আমার বোন
দিল আফরোজের—–

আমি তাঁকে দীর্ঘদিন ধরে চিনি, জানি। সে একজন নরম মন, কোমল হৃদয়ের মানুষ—যার জীবনের প্রতিটি অধ্যায়ই যেন সংগ্রাম, কিন্তু তাতে কখনো হতাশা নয়, বরং এক প্রশান্ত নিরব আত্মসমর্পণ।
“”আমি এমন একজন মানুষ–
পৃথিবীর সর্বোচ্চ কষ্ট হজম করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। বহু পথ, বহু সাধনা, বহু পরীক্ষা দিয়ে জীবনের যুদ্ধে জয়লাভ করেছি। আমি মনে করি, আমি সফল।
জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি—আবার ফিরে পেয়েছিও।
আমাকে যারা পছন্দ করে না, আমি তাদের পাশে যাই না।
আমি ঝগড়া করতে পারি না, মুখে কথা পেঁচিয়ে যায়—নিরবে সরে যাই।
আমার সব না বলা কথা আমি শুধু আল্লাহর কাছেই বলি।
জীবনে যাকে যত বেশি ভালোবেসেছি, তার কাছ থেকেই বেশি আঘাত পেয়েছি।
কিছু খারাপ সময় এসেছে, যখন মানুষের সাহায্য পাইনি—আচমকা ভাবে আল্লাহ নিজেই আমার সমস্যা সমাধান করে দিয়েছেন।
আমি আপ্যায়নপ্রিয়, মানুষকে আদর করে খাওয়ানো, নিজ থেকে সাহায্য করা আমার স্বভাব।
জীবনে কারো এক বিন্দু ক্ষতিও করিনি।
নিজের আপনজনরাও আমার মন বোঝেনি…
তবুও আমি বিশ্বাস করি, মানুষই মানুষের জন্য।
‘আপন-পর’ বলে কিছু নেই। সবাই আমরা এক আল্লাহর সৃষ্টি।
আমার আল্লাহর কাছে একটাই চাওয়া—আমি যেন হেরে না যাই।
অনেক সুখ পেয়েছি, আবার অনেক কষ্টও নিরবে লালন করেছি।
সুখ-দুঃখ দুটোই আল্লাহর নিয়ামত।””
এই লেখাটি যখন পড়লাম, তখন শুধু পাঠক হয়ে থাকতে পারিনি। কলম হাতে তুলে নিতে বাধ্য হলাম—বোন দিলআফরোজ, তোমার জন্য কিছু লিখতেই হলো।
দিলআফরোজ, তোমার নিঃশব্দ কষ্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে…
তুমি জানো না, তোমার এই লেখা কত গভীরে পৌঁছে যায়।
তুমি সেই মহামানুষ, যিনি কোনো কিছুরই প্রতিদান চাও না, শুধু মানুষের মুখে একটু হাসি ফোটাতে চাও।
তুমি কাঁদো, কিন্তু কাউকে দেখাও না। তুমি ভালোবাসো, অথচ কোনো প্রত্যাশা ছাড়াই।
তুমি ক্লান্ত হও, তবু নিরবে চুপচাপ সহ্য করো।
তোমার মতো মানুষদের কষ্ট হয় একটু বেশি—কারণ তোমাদের হৃদয় একটু বেশি নরম, অনুভব একটু বেশি তীক্ষ্ণ।
তবুও বলতে বাধ্য হলাম বোন দিল আফরোজ, তুমি হেরে যেও না।
তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়াও, সেভাবেই একদিন মানুষ তোমার কাছে ফিরে আসবে।
তুমি যেভাবে নিজের আবেগকে আটকে রাখো, সেভাবেই একদিন শান্তির বারি হয়ে ফিরবে আল্লাহর রহমত।
তুমি একজন যোদ্ধা, একজন শিল্পী।
তোমার ভালোবাসা, ত্যাগ, নিরব প্রার্থনা—all of it has meaning.
আল্লাহ তোমার প্রতিটি কান্না শুনছেন, প্রতিটি অভিমান জানেন।
তুমি আলোর পথের পথিক, তুমি হেরে যাওয়ার জন্য না—তুমি সৃষ্টি হয়েছো অন্যদের আশার আলো দেখানোর জন্য।
শেষ কথায়…
প্রিয় বোন দিল আফরোজ,
তোমার এই মনখারাপের লেখাটি শুধু কষ্ট নয়, সাহসেরও প্রতিচ্ছবি যোগায়।
তুমি এগিয়ে চলো। হৃদয় শক্ত করে সামনের দিকে বাড়ো।
আল্লাহ যেভাবে আজ অব্দি তোমার সহায় হয়েছেন, আগামীতেও তিনিই তোমার সহায় হবেন।
তুমি একা নও।
এই দুনিয়ায় প্রতিটি নরম হৃদয়ের মানুষই তোমার অনুভবের সুর্যসাথি।
একজন পুরনো চেনা হৃদয় থেকে ভালোবাসা ও দোয়া সহ তোমার সাথে সাথী হওয়ার অঙ্গিকার রইল।
“”কবিতার ভাষায় বলি–
দুঃখের ছায়া মন ছুঁয়ে গেলেও, হার মানিস না বোন দিল আফরোজ,
আলোর পথে হাঁটিস চুপচাপ, তোর সাহসই তো
সবচেয়ে বড় সাজ।
আঘাত যারা দেয়, তারাও একদিন বুঝবে ভালোবাসার মানে কি ❓
তুই তো সেই নদী, যে কাঁদে চুপিচুপি, তবু বয়ে চলে প্রাণে প্রাণে।
মন খারাপের অন্ধকারে নয়, উঠে দাঁড়া নিজের আলোয়,
কারণ আল্লাহর কাছে তোর প্রতিটি অশ্রু এক অনন্ত দোয়া।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।