আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান, বিক্ষোভ চলছে
ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন দল এনসিপিসহ ও সংগঠনের নেতাকর্মী। শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা । প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাতভর বিক্ষোভের পর শাহবাগে যান তারা। বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন জুলাই অভ্যুত্থানের নেতারা
আওয়ামী লীগ নিষিদ্ধে রাজনৈতিক ঐক্য চেয়ে তারা ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। সরকারের পক্ষ থেকে বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে



আপনার মতামত লিখুন