খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ এর ওপর সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা খায়রুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিনিধি, যশোর
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
যুবদল নেতা ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ এর ওপর সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা খায়রুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

যশোরের চৌগাছা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও প্রেস ক্লাব চৌগাছার যুগ্ন আহবায়ক ইঞ্জি. রাজু আহাম্মেদ এর পাতিবিলা বাজারে নিজ বাবসা প্রতিষ্ঠানে তার ওপর গত ১৯/০৭/২৫ এ অতর্কিত সন্ত্রাসী হামলা চালায় তাঁকে হত্যা করার উদ্দেশ্যে বিএনপি নেতা খায়রুল, খায়রুলের ফুফাতো ভাই মাদক ব্যবসায়ী আলমগীর খোকন , তার চাচা মফিজ উদ্দিন, মুন্না , জুয়েল , জাহিদ এবং আরজু প্রমুখ। পরে রাজু থানাতে মামলা করতে আসে তখনকার ওসি আনোয়ার হোসেন ভিডিও ফুটেজ দেখে মামলা গ্রহণ করতে রাজি হন।

আলমগীর খোকন ও মফিজ ধারালো রামদা দিয়ে কোপ মারার দৃশ্য, ভিডিও ফুটেজ থেকে

ভিডিও ফুটেজ ও প্রতক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার আইও চৌগাছা থানার এসআই মারুফ হাসান অপরক্ত আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।

সরজমিনের খাইরুল মেম্বার এর কিছু অপকর্ম তুলে ধরার চেষ্টা:

খায়রুলকে অবৈধ ভাবে মাটি ও বালি উত্তোলন করার অপরাধে চৌগাছা উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এলাকা সূত্রে জানা যায় খায়রুল মেম্বার এলাকায় চাঁদাবাজি, সরকারি জমি দখল,অবৈধ ভাবে মাটি ও বালি বিক্রি করেন , তিনি  জনসম্মুখে বলেন চৌগাছা উপজেলার কোনও বিএনপির নেতাকর্মী নাই যে তার সামনে কথা বলে সবাই নাকি তার কাছে জিম্মি, সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, হিন্দুদের দোকান প্যাট থেকে জোর পূর্বক মালামাল ছিনতাই করে আলমগীর খোকন ও মুন্না জুয়েল , জাহিদ , সুতরাং অনেক হিন্দু জমি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন ।

সাম্প্রতিক একজন বালি বিক্রেতা দেলোয়ার হোসেন প্রথম সকাল কে বলেন , ৫ ই আগস্ট এর পর থেকে খায়রুল মেম্বার আমার কাজ থেকে চাদা নেওয়ার জন্য চাপ নেক ছাপ চাপ -গালি গালাজ ও মারধরের হুমকি প্রদান করেন , এমনকি টাকা না দিলে পাতিবি”লা বাজারে কুষ্টিয়া বালি বিক্রি করতে দিবে না।খায়রুল বিএনপির ক্ষমতার অপব্যবহার করে,  তার দলীয় পদের অনেক অহংকার।এই সব লোকের জন্য গ্রাম গঞ্জে বিএনপির ক্ষতি হচ্ছে ।

কেউ কোন কিছু বুঝে ওঠার আগে আলমগির , মুন্না ও জুয়েল রামদা দিয়ে কোপ মারার সময় ফন্টু রাজু কে টান দিয়ে সরাইয়ে নেই

তিনি বলেন রাজু একটা শিক্ষিত ভালো পরিবারের ছেলে সে চাঁদাবাজি ও চুরি ছিনতাই পছন্দ করে না কিন্তু এটা খায়রুলের জন্য বড় বাধার কারণ।রাজু প্রায়ই ওদের কে মামা করত এই সব কাজ থেকে বিরত থাকার জন্য যার কারণে এই জঘন্য হামলা, যদি ধারালো রামদার কোপ লাগতো তাহলে রাজুর মাথা কেটে পড়ে যেত । পরে ইসলাম এর মাথায় আঘাত লাগে ,হুমায়ুন ও রফি কে এলোপাথারি কোপাতে থাকে।

রাজুর সাথে কথা বলে জানা গেছে, এই মামলার আসামিরা তাঁকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিচ্ছে , এমনকি মামলা তুলে না নিলে তার পরিবারের সবাই কে মেরে ফেলার হুমকি চলমান।

খায়রুল কে চাদা না দেওয়ায় আতিয়ার রহমান এর সেগুন বাগানের গাছ কেটে ফেলে রাখে

১২ ই ফেব্রুয়ারী -২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটের পর দিন চাদা না দেওয়ায় বিশিষ্ট সার বাবসায়ী আতিয়ার রহমানের সেগুন বাগান কেটে দেন। এতে  সার বাবসায়ী আতিয়ার রহমান অনেক ক্ষতি গ্রস্ত হন ।

পলাশ , দাউদ, বজলুর রহমান ইত্যাদি অনেকের বাড়িতে গিয়ে চাদার জন্য হুমকি প্রদান করেন  এবং রাজু সহ কারোর সাথে যেন কোনও সম্পর্ক না থাকে। ৫ ই আগস্ট ২৫ এর পরবর্তী সময়ে খাইরুল মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে অপমান হতে  এমনকি বিএনপি ও জামাত ও আওয়ালিগ সহ সর্ব সাধারণের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ।

তার ফুফাতো ভাই মাদকা শক্ত আলমগীর খোকন কে ১ টা ৯ এমএম পিস্তল কিনতে সাহায্য করে , এবং তার মাধমে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি, রাস্তাই ডাকাতি, ও গ্রাম বাসির গরু ছাগল চুরি সহ একাধিক অপরাধে অভিযুক্ত।

ভুক্ত ভোগী মঙ্গল নামের এই বয়স্ক ব্যক্তি বলেন বাবা আমার বড় বড় ২ টা ছাগল নিয়ে গেছে খাইরুলের হুকুমে এই খোকন কিন্তু আমি দেখে ও ভয়ে কিছু বলতে পারছিনা কিছু বললে মেরে ফেলবে।

রূপালি খাতুন নামের এক স্কুল শিক্ষিকা বলেন খায়রুলের নেশা খর বাহিনী আমার মায়ের অনেক কষ্টে পোষা ২ ছাগল গেটের সামনে থেকে নিয়ে বিক্রি করে দেইছে।

শহিদুল ইসলাম শহীদ বলেন, বিনা অপরাধে আমাকে মেরে আমার ৫৯ হাজার টাকার মোবাইল টা ভেঙ্গে দিল আলমগীর খোকন।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের ছেলে শহিদুল ইসলাম শহীদের ৫৯ হাজার টাকার মোবাইল ভেঙে দেন ও মারধর করেন
গাছ কেটে ভয় দেখিয়ে চাঁদা আদায় করার অভিযোগ

খায়রুলের এই সব অপকর্ম সম্পর্কে ইতি মধ্যে চৌগাছা উপজেলা বিএনপি অবগত আছেন।

কিছু দিন আগে উপজেলা বিএনপি সভাপতি র কাছে জানতে চাইলে তিনি বলেন কি আর বলব বলেন আমি নিজেই পুলিশ অফিসার পাঠিয়ে খায়রুলের কাছ থেকে একটা মোটর সাইকেল উদ্ধার করেছি ও একটা খারাপ প্রকৃতির ছেলে, সে এমন ভাব করে আমরা সভাপতি সেক্রেটারি তার কাছে কিছু না, আমরা শুনেছি সে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কে বিভিন্ন চায়ের দোকানে আজে বাজে কথা বলে, আমরা জেলা বিএনপির কাছে আমাদের অভিযোগ দিয়েছি দেখি জেলার নেতৃবৃন্দ কি করে।

এসআই মারুফ হোসেন বলেন, রাজুর নিরাপরাধ  ওনার ওপর হামলা সম্পূর্ণ পরিকল্পিত, এটা হত্যার উদ্দেশ্যেই আক্রমণ করেন কিন্তু ওনার দোকানের কিছু ক্রেতা মালামাল ক্রয় করতে আসার কারণে রাজু প্রাণে বেঁচে যান, এটা খুবই জঘন্যতম কাজ। আমরা ভিডিও ফুটেজ, সাক্ষীদের ও এলাকা বাসীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত রিপোর্ট দাখিল করেছি  মহামান্য আদালতে বিচারিক কার্য চলমান।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।