খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কেশবপুর পৌরসভার তিন কোটি টাকার কাজ শেষ না হতেই ধস

হাফিজুর রহমান ,যশোর
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
কেশবপুর পৌরসভার তিন কোটি টাকার কাজ শেষ না হতেই ধস

কেশবপুর পৌরসভার বিশেষ প্রকল্পের আওতায় ৩ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে শহরের খ্রিস্টান মিশন থেকে ১৩৩৯ মিটার আরসিসি সড়কের কাজ শেষ না হতেই এক অংশ ধসে পড়েছে। গত ২০ মে সড়কের প্যালাসাইটিং কাজ শেষ করে আরসিসি ঢালাইয়ের ৮০ ভাগ কাজ শেষ করে তার উপর কচুরিপানা দেয়া হয়। এর ১০ দিনের মাথায় গত ৩১ মে ৫০ মিটার প্লাসাইটিংসহ সড়কের একটি অংশ ধসে পড়েছে।

সুত্র জানায়, নগর শাসন উন্নয়ন বিশেষ প্রকল্পের আওতায় চারটি প্যাকেজে কেশবপুর পৌরসভায় প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে অবাকাঠামো উন্নয়ন কাজ চলছে। এসব কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠায় পৌর প্রশাসক মাঝে মধ্যে কাজ বন্ধ করে দিলেও কিছুদিন পর আবার একই ভাবে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার।

পৌরসভার সুত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীন এশিয়ান উন্নয়ন ব্যাংক ও উন্নয়ন সংস্থা এএফডি ব্যাংলাদেশ সরকার এর বিশেষ বরাদ্ধের আওতায় নগর শাষন ও অবকাঠামো প্রকল্পের আওতায় কেশবপুর পৌরসভায় চারটি প্রকল্পে প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়। যার টেন্ডার আইডি নং- ৯০৫১৩২। চলতি মাসের প্রথম দিকে কাজ শুরু করে একই বছরের একই অর্থ বছরের জুলাই আগস্টের দিকে কাজ শেষ করার কথা।

এই প্রকল্পের অধীন পৌর শহরে খ্রিস্টান মিশন থেকে ভোগতিনরেন্দ্রপুর গ্রামের সাবেক মেয়র রফিকুল ইসলামের পুকুর পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মানে ৩ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। এ প্যাকেজের আওতায় ড্রেন ও কালভার্ট নির্মানের কাজও রয়েছে। সড়কে আর সিসি ঢালাই দেওয়ার এক সপ্তাহের মাথায় ভোগতি গ্রামের সাহেবালি খানের পুকুর পাড় প্লাসাইটিংসহ ৫০ ফুট নিয়ে সড়কের এক অংশ ধসে পড়েছে।

পৌরবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার আবু সাঈদ চারটি প্যাকেজের কাজ সিডিউর অনুযায়ী না করে এ প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তাদের ম্যানেজ করে অতি নিম্নমানের ইটের খোয়া, ২ নং ইট, সাদা ডাস পাথর এবং মাটি মিশ্রিত ডিট বালু ব্যবহার করছেন। ফলে সড়কসহ সকল অবকাঠামো নির্মান কাজে ফাটলসহ ঢালাইয়ের পাথরসহ খোয়া উঠে যাচ্ছে। এছাড়া ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় সিমেন্টও ব্যবহার করা হচ্ছে না বলে পৌরবাসীর অভিযোগ। এরই মধ্যে থানার মোড় থেকে বায়সা মসজিদ পর্যন্ত এক কিলোমিটার আরসিসি সড়ক, মধ্যকুল আরসিসি সড়ক, গোহাটার পাশে আরসিসি সড়কে ফাটল দেখা দিয়েছে। যা তদন্ত করলে বেরিয়ে আসবে। এদিকে, সমপরিমান কাজ না করেও ওই ঠিকাদারকে অতিরিক্ত বিলও দেয়া হচ্ছে বলে অভিযোগ।

সুত্র আরো জানায়, প্রত্যেকটি প্রকল্পের সামনে সাইনবোর্ড টানানোসহ কাজের তথ্য প্রকাশ করার কথা থাকলেও তা গোপন রাখা হয়েছে। প্রকল্পের তথ্য চাইলে পৌরসভার কর্মকর্তারা এবং মিউনিসিপাল ইঞ্জিনিয়ার একে অপরকে দেখিয়ে দিচ্ছেন। চারটি প্যাকেজের নির্মান কাজে একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় পৌরবাসী একাধিকবার পৌর প্রশাসককে জানালে তিনি এসব কাজে তদারকি বাড়াবেন বলে জানান।

ভোগতি ও মধ্যকুল গ্রামের সাহেব আলী, ইসলাম , মাসুদ সরদার জানান, ভোগতি ও মধ্যকুল তেলপাম্প পর্যন্ত আরসিসি সড়ক নির্মানে ৩ নং ইটের খোয়া, ২ নং ইট,মাটি সিশ্রিত বালি, ও ডাস্ট পাথর ব্যবহার করা হয়েছে। এছাড়া ৭ ইন্চি পুরু করে ঢালাই দেওয়ার কথা থাকলেও ৩ থেকে ৫ ইন্চি ঢালাই দেয়া হয়েছে এবং প্রয়োজনীয় সিমেন্ট ব্যবহার করা হয়নি। ফলে কয়েক মাস যেতে না যেতেই সড়কটি ভেঙ্গে পূর্বের চেহারায় ফিরে আসবে। তারা এব্যাপারে তদন্তের দাবি জানান।

পৌরবাসী চারটি প্যাকেজে ৪৬ কোটি টাকার বাস্তবায়িত প্রকল্পের কাজগুলি তদন্ত পূর্বক ঠিকাদারসহ এরসাথে অনিয়মে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা ঢাকার মিউনিসিপাল ইঞ্জিনিয়ার শহিদুল্লা বলেন, সঠিকভাবে কাজের তদারকি করা হচ্ছে। যেখানে সমস্যা সেখানে ঠিকমত কাজ করার জন্য ঠিকাদারকে বলা হচ্ছে।

ঠিকাদার আবু সাঈদ বলেন, সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, বিশেষ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠায় তদারকি বাড়ানো হবে। এছাড়া এ কাজে অনিয়ম হলে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সঠিকভাবে কাজ না হলে কাজের বিল দেয়া হবে না।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।