খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

আশাশুনির বিছটে খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

জামিল
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
আশাশুনির বিছটে খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত

# ২১ হেক্টর জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ

# ৪ হাজার ৫০০ বিঘা জমিন ধান নষ্ট
#  বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী পাউবো বাঁধে

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার বিঘা ফসলি জমি, মৎস্য ঘের ও পোল্টি মুরগির খামার। প্লাবিত এলাকার বানভাসি মানুষ সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছে ভাঙ্গণ পার্শ্ববর্তী পাউবো বাঁধের উপরে। মানুষ ও গো-খাদ্যের অভাব দেখা দিয়েছে।
প্রতক্ষদর্শী, স্থানীয় সূত্রে জানাগেছে, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পশ্চিম ধারে পাউবো’র বেড়ী বাঁধে বেশ কিছু দিন পূর্বে ফাটল দেখা দিয়েছিল। এতে বাঁধ ঝুকিপূর্ণ হলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে নিঃর্ঘুম রাত কাটাতে থাকে। অবশেষে গত ৩১ মার্চ সোমবার (ঈদ-উল ফিতরের দিন) সকাল ৮ টার দিকে জোয়ারে চাপে বাঁধ ছাপিয়ে খোলপেটুয়া নদীর লোনা পানি ভেতরে প্রবেশ করতে শুরু করে। স্থানীয়রা জানতে পেরে পানি রক্ষা করার চেষ্টা করার আগেই বাঁধের ১০/১৫ হাত ভেঙ্গে নদীগর্ভে চলে যায়। ফলে নদীর পানি প্রবল বেগে ভেতরে প্রবেশ করে বিছট গ্রাম প্লাবিত হয়ে ঘরবাড়ি, মৎস্য ঘের, ফসলি জমি, পুকুর, পোল্টি ফার্ম।
ঈদ-উল ফিতরের নামাজরত অবস্থায় মুঠোফোনে খবর পেয়ে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌছে তড়িত সিদ্ধান্তে ৯ টার দিকে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করে প্রাথমিকভাবে ছোট করে রিং বাঁধ দেয়। কিন্তু দুপুর ১২ টার দিকে জোয়ারের পানি অধিক ফেপে রিং বাঁধ ছুটে গিয়ে মুহুর্তের মধ্যে ৪০/৫০ ফুট বাঁধ ভেঙ্গে যায় এবং প্রবল বেগে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সাতক্ষীরা থেকে পাউবো কর্তৃপক্ষ উপজেলা পর্যায়ের বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। জোয়ারের পানি ভেতরে প্রবেশ ও ভাটায় নদীতে পানি নিস্কাশনকালে বাঁধের ভাঙ্গন বাড়তে বাড়তে এ রিপোর্ট লেখা পর্যন্ত (১ এপ্রিল সন্ধ্যা) বাঁধ ভেঙ্গে প্রায় ৩০০ ফুট নদী গর্ভে চলে গেছে। ইউনিয়নের বিছট, নয়াখালী, বল্লভপুর, আনুলিয়া, কাকবাসিয়া সহ ১০ গ্রাম পানিতে ডুবে প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ১২ শত পরিবার। পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার বিঘা মৎস্য ঘের, ২১ হেক্টর ফসলি জমি, পুকুর, হাঁস-মুরগি, গরু-চাগলের খামার। ১০০ অধিক কাচা ঘর বাড়ী পানিতে ডুবে ভেঙ্গে গেছে। এসব প্লাবিত এলাকার মানুষের রান্না খাবার, হাঁস-মুরগী ও গো খাবারের অভাব দেখা দিয়েছে। প্লাবিত এলাকার বানভাসি মানুষ পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র ও পাউবো’র বাঁধে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে। আবার কেহ কেহ অন্য গ্রামে আত্মীয়ের বাড়ী উঠেছে। মাঝে মাঝে বেশ কিছু যুবককে পানি বন্দি এলাকার মানুষের মাঝে শুকনা খাবার সরবরাহ করতে দেখা গেছে।
সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার জানান, নদীর পানিতে এ পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ টি মৎস্য ঘের ভেসে গেছে। প্রায় ৪৫০০ বিঘা জমির মৎস্য ঘেরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ বলেন, প্রাথমিক হিসাবে ২০ হেক্টর জমির ধান ক্ষেত ও দেড় হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। বাঁধ রক্ষা না হলে এলাকার ধান, সবজী, তরমুজ চাষীরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, পাউবো’র ১ ও ২ নং পোল্ডারের কর্মকর্তাদের একসাথে হয়ে পরিকল্পিতভাবে কাজ করে দ্রুত বাঁধ বাধার কাজ সম্পন্ন করতে বলেছি। খুব অল্প সময়ের মধ্যে বাঁধ বাধা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। পাউবো’র নির্বাহী প্রকৌশলী জানান, বাঁধ বাধার কাজ সম্পন্ন করার দ্রুত পরিকল্পনা চালাচ্ছি। আগামী ২/৩ দিনের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুন জানান, আগামী ৪/৫ দিনের মধ্যে যদি বাঁধ বাধা সম্ভব না হয় তাহলে পার্শ্ববর্তী খাজরা, বড়দল ও প্রতাপনগর এলাকা প্লাবিত হবে। ভাঙ্গনস্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স,ম হেদায়েতুল ইসলাম, স্থানীয় জনপ্রতিধি, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

আমিনুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
গোমস্তাপুরে স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে‘স্ট্রাইকার এক্সপার্ট ক্যারামবোর্ড টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর মোড়ের শামসুদ্দিন সুপার মার্কেট এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

Waterproof mobile Cover
01830 393439

ফাইনাল ম্যাচে মুখোমুখি Final B-1 ও Final B-2 দল। খেলাকে ঘিরে আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের প্রতিনিধি ছেলে মোঃ গনি হামিদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ , ইউপি সদস্য ঈমাইনুল বিশ্বাস, ইউপি সদস্য টিপু সুলতান, মহিলা ইউপি সদস্য জুলেখা বেগম,
খেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

আয়োজক কমিটির সভাপতি মোঃ বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। ম্যাচ পরিচালনা ও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন,রবিউল ইসলাম বাবু ও সুইট আহমেদ। সার্বিক সহযোগিতায় করেছেন আবুল কাশেম ও রনি আহমেদ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন B-1 বোয়ালিয়া দলকে ট্রফিসহ ১৪ হাজার টাকা নগদ অর্থ, রানার্সআপ B-2 রহনপুর দলকে ট্রফিসহ ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি গনি হামিদ চৌধুরী।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন

অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উপলক্ষে অদ্য ২ নভেম্বর বিকাল ৫ টার সময় চট্টগ্রাম কদম মোবারক মোমিন রোডস্থ অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রতিদিন-এর চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় জোন ইনচার্জ এনামুল হক রাশেদীর সঞ্চালনায় আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশন (সিআরএ)- এর সভাপতি সোহাগ আরেফিন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুসা, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহামদ, সেক্রেটারী শফিকুল ইসলাম।

Waterproof mobile Cover
01830 393439

অনুষ্ঠানে অথিতিরা অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বক্তব্যে অগ্রযাত্রা সাফল্যের ভূয়শী প্রশংসা করে উত্তোরত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক শুভ সুচনা করা হয়। অনুষ্ঠানে অগ্রযাত্রা প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন প্রতিনিধিরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরাও উপস্থিত ছিলেন।

চৌগাছায় গাছি সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক

খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
খেজুরের গুড়ের ঐতিহ্য ধরে রাখতে গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে সরকারের উদ্যোগ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেছেন, চৌগাছায় খেজুরে গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা, গুড়ের বাজারজাতকরণে সরকারের পরিকল্পনার রয়েছে। গাছিদের স্বাবলম্বী ও মূল্যায়ন করতে উদ্যোগ নেবে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় দেশের মধ্যে চৌগাছা উপজেলাকে বেছে নিয়েছেন। তাই পিছনে ফিরে তাকানোর দরকার নেই। কৃষির উন্নয়নের জন্য উপজেলায় অনেক কিছু করা হবে। সেটা দ্রুতই হবে। তিনি সোমবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের ঘুয়াখালী নামক বাওড় সংলগ্ন বটতলায় জি আই পণ্য খেজুরের গুড় উৎপাদনকারী গাছিদের সমাবেশ ও খেজুরের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রশাসক বলেন, বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছোট কাজকে বেশি পছন্দ করেন। কারণ ক্ষুদ্র কাজগুলো সুন্দরভাবে করলে গোটা বাংলাদেশের উন্নয়ন ভালো হওয়া সম্ভব। অত্র অঞ্চল খেজুর গুড়ের পাশাপাশি সবজি ও বিভিন্ন ফলের জন্য বিখ্যাত। কৃষকের কথা চিন্তা করে অত্র অঞ্চলে মিনি কোল্ড স্টোর নির্মাণ করা হবে।

Waterproof mobile Cover
01830 393439

তিনি গাছিদের উদ্যেশ্যে বলেন, দেশে বড় একটি সমস্যা নিপা ভাইরাস। খেয়াল রাখতে হবে বাদুড় থেকে যেন নিপা ভাইরাস ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, খেজুরের রস থেকে শুধু গুড়ই উৎপাদন হয়না। এ থেকে বিভিন্ন সিরাপ ও খাদ্য তৈরি হয়। গুড়ের সাথে সেগুলো আমরা বিদেশে রপ্তানি করব। কয়েকজন উদ্যোক্তার সাথে কথা হয়েছে। তাঁরা এ বিষয়ে আন্তরিক। তিনি বলেন খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখতে সকল পেশাজীবীদের সহযোগিতা করতে হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাও. মোঃ গোলাম মোর্শেদ, গাছি মিজানুর রহমান বাবু, গাছি আব্দুল রহমান গাজী প্রমূখ।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর, বিএনপি নেতা খায়রুল ইসলাম সহ দুইশো জন গাছি উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে প্রধান অতিথি খেজুর গাছ চাষিদের মধ্যে খেজুর গাছের চারা ও ১২ জন গাছির মধ্যে ভাঁড় ও গাছি দা বিতরণ করেন।