চৌগাছাতে আবার ও হানী ট্র্যাপের হোতা জীবন এর দৌরাত্ম
যশোরের চৌগাছাতে মাদকের পাশাপাশি হানী ট্র্যাপের দৌরাত্ম ক্রমেই বেড়ে চলেছে। এই হানীট্র্যাপের মূল হোতা হাসেম খাঁর ছেলে যুবলীগের নেতা জীবন হোসেন লিপু, এর আগে চৌগাছা থানার ওসি পায়েল কে হানিট্রাপে ফেলে হেনেস্তা করেন।এই জীবন গ্যাংয়ের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য তরুণ তরুণী ও সমাজের বিত্তশালী এক শ্রেণীর মানুষ তাদের মানসম্মানের ভয়ে গুনতে হয়েছে মোটা অংকের টাকা।

কিন্তু এই জীবন ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করেই চলেছে। আওয়ামীলীগের আমলে যুবলীগের নেতা এখন সে বিএনপির যুবদল হিসাবে নিজেকে প্রচার করছেন। কিন্তু এই জীবন এখন কিছু বিপদগামী মানুষ কে নিয়ে তার সেই পূর্বের হানী ট্র্যাপের কার্যক্রম এখন অনেক বেশি সক্রিয় রেহাই পাচ্ছেনা ধনী গরিব কেউ।

আজ আবারও হানীর ট্র্যাপে কাজে বাধা দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে, ১২/০৮/২৬ তারিখ সকালে চৌগাছা -কোটচাঁদপুর রোডে বলুর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় চৌগাছা পৌরসভার পাঁচনামনার গ্রামের মৃত মনির উদ্দিন মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৪৭) কে হত্যার চেষ্টা করেন ধারালো বিদেশি চাকু দিয়ে মাথা , পিঠে, বুকে চাকু মারার সময় রবিউল তার হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে তার হাত মারাত্মক ভাবে জখম হয়।পরে চা দোকানী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান।চিকিৎসকরা জানিয়েছেন চাকুর আঘাতে রবিউল ইসলাম মারাত্মক ভাবে জখম। তার দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন।

এই জীবন বাহিনী থানার কিছু অফিসার এর সহযোগিতায় থানাতে ও উপজেলাতে অনেক সক্রিয় এবং জনজীবন আজ অতিষ্ঠ,জীবন বাহিনীকে এখনই ঠেকানো সম্ভব না হলে উপজেলা অসংখ্য তরুণ তরুণী ও সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করেন সচেতন মহল।
আহত রবিউল ইসলাম থানাতে উপস্থিত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন যা এখন মামলার এজাহারের প্রক্রিয়া চলছে। রবিউল ইসলাম বাদী হয়ে ১। জীবন (৩৫) পিতা: হাসেম খাঁ, হাজিপুর, ২। সোহেল (৩৭) পিতা: মৃত সবেদ আলী (গেড়া),মশিউর নগর, ৩। আমিনুর (৩৮) পিতা: সিদ্দিক, জগন্নাথপুর, ৪। উজ্জ্বল (৩০) পিতা: সাবলু, মশিউর নগর,৫। মুকুল (৫৫) পিতা: সোলাইমান,সরূপদাহ। তিনি অভিযোগ করেন সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে তাঁকে হত্যা উদ্দেশ্যে বলুর চায়ের দোকানে অতর্কিত হামলার করেন কিল ঘুষি, লাথি লোহার হাতুড়ি ও ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন,এই মর্মে থানাতে অভিযোগ করেন রবিউল ইসলাম।

থানা সূত্রে অভিযোগের সত্যতা নিশ্চিত করা গেছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জীবন লিপু সম্পর্কে সজাগ আছেন বলে জানা যায়। কোনও পুলিশের সাথে জীবন লিপু র সম্পর্কের বিষয়ে এলার্ট করেছেন। তিনি যেকোনো মূল্যে জীবন লিপু হানী ট্র্যাপ চক্রুকে প্রতিহত করবেন।



আপনার মতামত লিখুন