ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় “জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬” পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৬ জুলাই ২০২৬, সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফুলবাড়ী, দিনাজপুর এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

01830 393439
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব আহমেদ হাছান।
আলোচনা সভায় বক্তারা পল্লী উন্নয়নে বিআরডিবির ভূমিকা, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা, বিভিন্ন সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পল্লী অঞ্চলের উন্নয়ন ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকারের নানামুখী উদ্যোগের ফলে পল্লী অঞ্চলে ব্যাপক পরিবর্তন এসেছে।


আপনার মতামত লিখুন