খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ: সড়ক ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ
যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ: সড়ক ঝুঁকিপূর্ণ

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ এলাকার সুপার ইটভাটার সামনে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ী মোঃ শান্তর বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে সুপার ইটভাটায় বিক্রি করছেন।

Waterproof mobile Cover
01830 393439

১৫ থেকে ২০টি টলি দিয়ে মাটি নিতে দেখা যায় আশপাশের ফসলি জমির খতি করার কারণে এই বছরে তাদের ফসল ফলানো সম্ভব হবে না জানিয়েছেন।

শুধু তাই নয় এমন ভাবে রাস্তায় মাটি পড়েছিল এখন বৃষ্টি হওয়ার পর রুপ নিয়েছে কাঁদায়, এমন ভাবে কাঁদা হয়েছে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয়রা অভিযোগ করেন।

সুপার ইটভাটার সামনে দিয়ে মাটির গাড়ি চলাচলের কারণে এমন ভাবে রাস্তার ক্ষতি করেছেন, কাঁদায় গাড়ি চলাচলে ঝূঁকিপূর্ণ হয়ে গিয়েছে বৃষ্টি হলেই গাড়ি চলাচলে দুর্ভোগ পোহাতে স্থানীয়দের।

গোয়ালদাহ এলাকার স্থানীয়রা বলেন আমরা বৃষ্টির পর গাড়ি নিয়ে চলাচল করতে পারি না। তারা বলেন আমাদের এই রাস্তা দিয়ে এতো পরিমাণ মাটির গাড়ি চলাচল করে যার কারণে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এর দায়ভার কে নিবে?

স্থানীযরা বলেন বিভিন্ন স্থান থেকে ফসলি জমি ও পুকুর খনন করে অবাদে চলছে মাটি বিক্রির হিড়িক। এই বিষয়ে কাউকেই খোঁজখবর নিতে দেখা যায় না।

তারা বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি যে ভাবে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে পরবর্তীতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।

স্থানীয়রা বলেন সব মাটি কেটে বিক্রি করছে সুপার ইটভাটায়।

স্থানীয়রা জানায় আমরা ভয়ে কিছু বলতে পারছি না। কারণ যারা ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে তারা এলাকার প্রভাবশালী নেতা।

ভয়ে আমরা কিছুই বলতে পারছি না। তারা বলেন মাটি যে কাটছে সে এই চাঁচড়া ইউনিয়নের প্রভাবশালী একজন নেতা।

স্থানীয়রা আরো বলেন আমরা কিছু বলতে গেলে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায় এই কারণেই এলাকার কেউ কিছু বলে না।

তারা বলেন মাটির ব্যবসায়ীরা ভালো ভাবে মাটি বিক্রি করে যাচ্ছেন।

যে ভাবে মাটির গাড়ি চালিয়ে যাচ্ছে, তাতে রাস্তা বেশি দিন টিকবে না তারা বলেন আপনারা নিজেরাই দেখে যান কি পরিমান মাটি রাস্তায় পড়েছে এবং কাঁদা হয়েছে।

তারা আরও বলেন আমরা প্রশাসনের কাছে একটি দাবি জানাচ্ছি যে ভাবে হোক এই রাস্তায় আর কোন মাটির গাড়ি যাতে না চলে এর ব্যবস্থা নিবেন।

স্থানীয়রা বলেন যত দ্রুত সম্ভব পরিবেশ ও রাস্তার ক্ষয়ক্ষতি আর যাতে না করতে পারে, মাটি ব্যবসায়ীরা তার একটা ব্যবস্থা করুন।

সাংবাদিকদের বলেন আপনারা সরাসরি দেখে গেলেন আপনাদের মাধ্যমে আমাদের এই কষ্ট যেন দূর হয়।

সাংবাদিকরা মাটি ব্যবসায়ী মোঃ শান্তর সাথে কথা বলেন তিনি সাংবাদিকদের বলেন মাটির ব্যবসা প্রথম শুরু করেছি, তিনি বলেন আমরা ভাই কিছু করতে পারিনা, বর্তমান একটু ব্যবসা শুরু করেছি আপনারা কেন এসে ঝামেলা তৈরি করছেন, তিনি আরো বলেন ঠিক আছে আমি সব জায়গা থেকে পাস এনে মাটি কাটবো এর আগে মাটি কাটা হবে না। পরে রাতে এলাকাবাসী জানায় আবারো রাতে মাটি কাটা শুরু করেছে। তিনি বলেন আমি ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছিনা কিন্তু আপনারা কেন ঝামেলা করছেন ভাই।আমি পরিত্যক্ত জমি থেকে মাটি কাটছি অনেক কষ্টে আছি শুধু শুধু ঝামেলা করেন না ভাই।

সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহরিয়ার হক কে, ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে জানানো হয়, তিনি বলেন এই বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ি থেকে কর্মকর্তা ও গ্ৰাম পুলিশ পাঠানো হয়েছে তাৎক্ষণিক ভাবে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে যদি ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করা হয় তাহলে মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এসিস্ট্যান্ট মোঃ শামীম হোসাইনকে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার বিষয়ে জানানো হয়েছে, তিনি বলেন পুলিশ পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এর পরে যদি আবার মাটি কাটার অভিযোগ পাওয়া যায়, তাহলে মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।