ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন
যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী ঝিকরগাছা স্পোর্টস ক্লাব-এর উদ্যোগে শুক্রবার, ২২ মে ২০২৬ সকাল ৭টায় ক্লাব প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মুন্না।সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ০৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন:
১. আরাফাত কল্লোল – সভাপতি
২. শাহাজাহান আলী – সাধারণ সম্পাদক
৩. ইকরামুল ইসলাম ইকু- সাংগঠনিক সম্পাদক
সভায় সিদ্ধান্ত হয়, নতুন কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। নব গঠিত নেতৃবৃন্দ বলেন, ঝিকরগাছার প্রাক্তন ও কৃতি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ক্রীড়াঙ্গনে উপজেলার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করা হবে। তারা তরুণদের মাদকাসক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করা হবে। তারা বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালনার অভিমত প্রকাশ করেন। মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধ পরিকর।



আপনার মতামত লিখুন