চৌগাছা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৫০ বোতল স্পিরিট সহ আসামীরা আটক
যশোরের চৌগাছা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্প্রিডসহ ০৩ (তিন) জন আসামী সহ ভ্যান জব্দ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুনূর রশিদ, পিপিএম মাদক বিরোধী অভিযান কঠোর অবস্থানে, তার নেতৃত্বে এএসআই(নিঃ) চৌকস অফিসার মোঃ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স সহ চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে (০৫/০৫/২০২৬) তারিখে রাত ৭.৪৫ মিনিটে চৌগাছা থানাধীন পৌরসভাস্থ চৌগাছা ব্রাকপাড়া গ্রামস্থ বৈদ্যুতিক পাওয়ারহাউজ এর সামনে চৌগাছা টু যশোর গামী পাঁকা রাস্তার উপর থেকে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)কে একশত পঞ্চাশ বোতল রেক্টিফাইড স্প্রিড ও একটি ভ্যান সহ হাতেনাতে আটক করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসামীরা হলো
নান্টু সরদার (৪০), পিতা- কার্তিক সরদার, সাং-চৌগাছা সরদারপাড়া,
রানা সরদার (৩২), সোহেল সরদার (২৬)
উভয়ের বাবা দশরত সরদার, সর্ব থানা-চৌগাছা, জেলা-যশোর।
চৌগাছা বাসীর মনে খুব অল্পদিনে জায়গা করে নিয়েছেন ওসি মামুনুর রশিদ, চৌগাছা বাসি মনে করে ওসির এই মহতি উদ্যোগ এই ভাবে চলতে থাকলে অচিরেই চৌগাছা মাদক মুক্ত হবে ইন্নশাল্লাহ, সাধারন মানুষের একটা স্বস্থি ফিরিয়ে আনতে সক্ষম হবে ওসি মৃমুনুর রশিদ৷



আপনার মতামত লিখুন