বিলাইছড়িতে উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে মসলা চাষ বৃদ্ধি বিষয়ক কৃষক প্রশিক্ষণ।
আজ ৩০ মার্চ ২০২৬ তারিখ, বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ১:১০ ঘটিকা পর্যন্ত পরিচালিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়।

০১৮৩০ ৩৯৩৪৩৯
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিস। বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) অরুণ চন্দ্র রায়। কৃষি খাতে সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং মসলা চাষে আধুনিকতার ছোঁয়া দিতে অতিথিবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

০১৮৩০ ৩৯৩৪৩৯
প্রশিক্ষণটিতে বিলাইছড়ি উপজেলার ৩টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন বাছাইকৃত কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১নং বিলাইছড়ি ইউনিয়ন থেকে ১২ জন, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন থেকে ১০ জন এবং ফারুয়া ইউনিয়ন থেকে ৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণে উন্নত প্রযুক্তির মাধ্যমে মসলার উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ-বালাই ও পোকা দমন এবং ফসল কাটোত্তর প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মানি ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেককে ১,৩০০ টাকা করে সর্বমোট ৩৯,০০০ টাকা সম্মানি হিসেবে প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে আধুনিক মসলা চাষের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন