শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে ভোট দিতে পারে।
রোববার ( ১লা ফেব্রুয়ারী) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি যা বলে বাস্তবে তা করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মওকুফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যেসব মা এনজিও থেকে ঋণ দিয়েছেন সেসব শোধ করার ব্যবস্থা করবে আমাদের সরকার। কারণ মানুষ ঋণমুক্ত হলে উন্নতি করতে পারবে।

এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ আল মামুনের বোন তার সঞ্চিতা একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম উপহার দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জুলাই শহীদদের স্মৃতি মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম।

পথসভায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আল মামুন, ইউনিয়ন বিএনপির ওয়ার্ড নেতা বেলাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।



আপনার মতামত লিখুন