বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও হাসনাত জাহান খান
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক বিশেষ পরিদর্শনে যান বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সাধারণ ওয়ার্ড ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় হাসপাতালের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত। এছাড়া হাসপাতালের কর্তব্যরত অন্যান্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্টাফরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ইউএনও মহোদয় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সেবার মান আরও উন্নত করতে চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



আপনার মতামত লিখুন