বিলাইছড়ির কেংড়াছড়িতে বেগম খালেদা জিয়ার গায়েবি জানাজা অনুষ্ঠিত
৩১ ডিসেম্বর, ২০২৫ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক গায়েবি জানাজা সম্পন্ন হয়েছে। কেংড়াছড়ি বাজার মাঠে আয়োজিত এই জানাজায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন বিলাইছড়ি কেংড়াছড়ি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ আঃ আজিজ, কেংড়াছড়ি উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আঃ মান্নান, জানাজার নামাজ জানাজার নামাজ পড়ান, হাফেজ মোঃ শাহরিয়া আহমেদ( শুভ) উপজেলা বিএনপি-র সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁ * বিলাইছড়ি উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক: মোঃ সেলিম সরদার ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি-র সভাপতি: মোঃ কবির হোসেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি-র সিনিয়র সহ-সভাপতি: মোঃ আলমগীর হোসেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি-র সাধারণ সম্পাদক: মোঃ গোলাম মোস্তফা কামাল, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেন, এছাড়াও কেংড়াছড়ি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নক্ষত্র। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকহীন অবস্থায় পড়ল। সভা শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



আপনার মতামত লিখুন