বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কেংড়াছড়িতে দোয়া মাহফিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে আজ, ০৫ ডিসেম্বর, একাধিক মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়নের চারটি (৪) গুরুত্বপূর্ণ মসজিদে বাদ জুমা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ্ তা’আলার দরবারে বিশেষ মোনাজাত এবং দোয়া শেষে তোবারক বিতারণ করা হয়। এছাড়াও, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে ফরিয়াদ জানানো হয়।
দলের স্থানীয় নেতৃবৃন্দ জানান, দেশনেত্রীর রোগমুক্তির জন্য তাদের এই প্রার্থনা অব্যাহত থাকবে।



আপনার মতামত লিখুন