খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় দোয়া মুনাজাত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের চৌগাছার পৌর লাইটিং মোড়ে সোমবার (০১ ডিসেম্বর) বাদআসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চৌগাছা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নিতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ যোগ দেন। চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালতো হয়ু সে
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির এম পি পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, মনোনয়ন প্রত্যাশী মো: জহুরুল ইসলাম, , ধানের শীষের প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত সাবিরা সুলতানা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক মাসুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী বুদ্দিন খাঁন আলী সহ অন্যানো নেতৃবৃন্দ
আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ
পৌর বিএনপির যুগ্ন সম্পাদক কমিশনার শহীদুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ
উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান , সদস্য সচিব ওয়াসিম, যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ, যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ, রিংকু, আরাফাত হোসেন, তুফান, উজ্জ্বল,বিদ্যুৎ সহ অসংখ্য যুবদলের নেতাকর্মী
পৌর যুবদলের আহবায়ক মো: সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মো: মইনউদ্দিন, শরীফুল ইসলাম মিঠু,রকি,মিঠু, রাসেল, নূরুজ্জামান
উপস্থিত ছিলেন সাংবাদিক জাফর ইকবাল , প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু ,জামাতনেতা আব্দুর রহিম, ইমাম হোসেন সাগর,সুজন দেওয়ান
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: জসিম, সোয়েইব, আজিম, মোবারক রবিন, মাজিদুল ইসলাম, আজিম উদ্দিন, ইমরান ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হোসেন জিতু, নাজমুল প্রমুখ
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। তার শারীরিক অসুস্থতায় দেশের মানুষ উদ্বিগ্ন, আর আজকের এই বিশাল সমাগমই প্রমাণ করে মানুষ তাকে কতো ভালোবাসে।
নেতারা আরও বলেন, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই-যেন দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পাশে দাঁড়াতে পারেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় কয়েকজন আলেম ও ইমাম। বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
সাধারণ অংশগ্রহণকারীরা জানান, তারা দেশনেত্রীর আরোগ্য কামনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তার সুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির পাশাপাশি উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির গোলাম মোর্শেদ, নায়েবে আমির মো: নুরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলোমত নির্বিশেষে সবাই ৩ বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদাজিয়আশু রোগ কুক্তি



আপনার মতামত লিখুন