চট্টগ্রাম নিউ মার্কেটে প্রতিনিয়ত ছি’ন’তাই–নানা মূল্যবান জিনিস হা’রা’নোর অ’ভি’যোগ পাওয়া যায়
চট্টগ্রামের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত। তবে সাম্প্রতিক সময়ে এই এলাকায় ছি’ন’তাই ও চু-রি বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতা–বিক্রেতাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিউ মার্কেট এলাকায় প্রতিনিয়ত কেউ না কেউ ছি-ন’তা’ই’কা’রীদের টা’র্গেটে পড়ছেন। বিশেষ করে ভিড়ের সুযোগ নিয়ে চক্রের সদস্যরা মুহূর্তের মধ্যে কারও মোবাইল ফোন, কারও টাকা, আবার কারও স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, মার্কেটের ভিড়, সংকীর্ণ রাস্তা এবং আশপাশে পর্যাপ্ত নজরদারি না থাকার কারণে এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারীরা। অনেকেই বলেন, ব্যস্ত সময়—বিশেষ করে বিকেল থেকে রাত—এই এলাকার ছি’ন’তা’ইয়ের ঝুঁ’কি আরও বেশি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ক্রেতারা ভয়ে মার্কেটে আসতে অনীহা প্রকাশ করবে, যা ব্যবসার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
অন্যদিকে এলাকাবাসীর দাবি, নিয়মিত পুলিশ টহল, সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি বাড়ালে এই প্রবণতা কমে আসবে বলে একজন পথচারী আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।



আপনার মতামত লিখুন