খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

যশোর-৬কেশবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবি কেশবপুর সাধারণ নেতাকর্মী ও ভোটারদের

হাফিজুর রহমান(যশোর প্রতিনিধি)
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:০৯ অপরাহ্ণ
যশোর-৬কেশবপুর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবি কেশবপুর সাধারণ নেতাকর্মী ও ভোটারদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে প্রাথমিক সম্ভব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্যে যশোর -৬ কেশবপুর আসন থেকে যে প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে,তাতে করে বিএনপির সাধারণ নেতা কর্মী সমার্থকসহ সাধারণ জনগণ এতে হতাশ।দীর্ঘ সময় বিএনপি দলকে যশোর -৬ আসনে নেতৃত্ব দেওয়া, দলকে সংগঠিত রাখা দলের দুঃসময়ে নেতা কর্মীদের দেখাশুনা করা,মামলার খরচ বহন করা তাদের পরিবারের খরচ বহন সব কিছু করেছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ,যশোর -৬ আসনে প্রাথমিক সম্ভব্য প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কে মনোনয়ন দেওয়ার কারণে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেশবপুর জুড়ে। সাধারণ কয়েক জন ভোটারের সাথে কথা বলে জানা যায়, যে আবুল হোসেন আজাদ দীর্ঘ সময় আমাদের সাথে আছে।যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা শ্রাবণকে চিনি না,যার কারণে মনোনয়ন পূর্ণবিবেচনা করে,আবুল হোসেন আজাদকে দেওয়া উচিত ।

৮নং সুফলাকাঠী ইউনিয়নের কয়েকজন নারী ভোটারের সাথে কথা বললে তারা জানান,কেশবপুর জুড়ে নারী ভোটারদের মাঝে এক জাগরণ সৃষ্টি করেছেন আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহানা আজাদ,যদি মনোনয়ন পূর্ণ বিবেচনা না করা হয় তাহলে নারী ভোটাররা জামাত ইসলামের প্রার্থীর দিকে ঝুকে যেতে পারে,আবুল হোসেন আাজাদকে মনোনয়ন দেওয়া হলে নারী ভোটারদের সর্বোচ্চ ভোট কেশবপুর আসন থেকে পাবে বলে আশা করা যায়।

নয় নম্বর গৌরিঘোনা ইউনিয়নের সাধারণ ভোটার ও নেতা কর্মীরা বলেন,আমরা আাজাদ ভাই কে মনোনয়ন না দেওয়াই হতাশ।যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার কেশবপুরে কোন অবদান নাই,তিনি বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করছে কেশবপুরের কোন বিএনপির নেতাকর্মী তার সাথে গণসংযোগে নাই।কেশবপুরে বিএনপি’র কোন নেতাকর্মীর সাথে তার তেমন কোন সখ্যতা নাই।তাই যশোর -৬ আসনে আবুল হোসেন আজাদকে পূর্ণ বিবেচনা করে মনোনয়ন দেয়া হোক তা না হলে কেশবপুরে ধানের শীষের ব্যাপক ভাবে পরাজয় বরণ করা লাগবে।

৫নং মঙ্গলকোট ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজাদ ভাইয়ের বিকল্প কেউ নাই। কারণ যিনি মনোনয়ন পেয়েছেন তাহার কেশবপুরে সাধারণ ভোটারদের সাথে কোনরকম সম্পর্ক নাই। তাছাড়া শ্রাবণ আওয়ামী লীগের পরিবারের সন্তান হওয়ায়,তিনি কেশবপুর আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তার সাথে বর্তমানে আওয়ামী লীগের লোক ছাড়া বিএনপি’র কোন সাধারণ ভোটার বা সমর্থক নাই।এছাড়া তিনি বিএনপি থেকে বিভিন্ন অপকর্মের করার জন্য বহিষ্কৃত নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছেন যা দলের গঠনতন্ত্র বিরোধী বলে আমরা মনে করি।তাই দ্রুতই মনোনয়ন পূর্ণ বিবেচনা করে আাজাদ সাহেবকে মনোনয়ন দিয়ে বিএনপির এই আসনকে আজাদের মাধ্যমে তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য কেশবপুর বাসীকে সুযোগ দেওয়া হোক।

৭ নং পাঁজিয়া ইউনিয়নের সাধারণ ভোটার ও নেতা কর্মীরা বলেন,যখন দলের দুঃসময়ে ১৮ সালের নির্বাচনে গ্রেফতার মামলা হামলার ভয়ে কেশবপুরে কেউ সেদিন মনোনয়ন নিতে রাজি হয়নি। তখন কেশবপুর আসন থেকে আবুল হোসেন আজাদ বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার দূর সাহস দেখিয়ে ছিল আজাদ ভাই। এখন দলের সুদিনে কেশবপুর থেকে মনোনয়ন নেওয়ার লোকের অভাব হচ্ছে না। আমরা চাই কেশবপুর আসনে আজাদ ভাইকে পূর্ণ বিবেচনা করে মনোনয়ন দেয়া হোক তা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

এদিকে কেশবপুরের উপজেলা রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেশবপুর ৪৬ বছরে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারে নাই, যদি এইবার আবুল হোসেন আজাদ মনোনয়ন পেত তাহলে ৪৬ বছরের খরা কেটে যেতো বলে বিশ্লেষকরা মনে করেন।কারণ আজাদ সাহেব এবং তাহার সহধর্মিনী যেভাবে কেশবপুরে পাড়া মহল্লা গ্রামগঞ্জে প্রচার প্রচারণায় মাঠ তৈরি করেছিল, তাতে বিএনপিকে এইবার যশোর-৬ আসনে জয় ছিনিয়ে আনা বিএনপির জন্য সহজ হতো।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।