যশোর-২ আসনে জামায়তের উল্লাস , বিএনপির নীরবতা
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় ৮৬ আসনে সাবিরা সুলতানা (নাজমুল মুন্নী) কে প্রাথমিক মনোনয়ন দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি নেতা-কর্মীরা। তারা বলছেন, এ আসনকে পূর্ণ উদ্ধার করতে হলে অবশ্যই তাকে বাদ দিয়ে নতুন প্রার্থী দিতে হবে।
তা না হলে এ আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশংকা রয়েছে। মোসলেহ উদ্দিন ফরিদের সাথে শক্তিশালী ও টাকা ওয়ালা প্রার্থী না হলে নির্বাচনের মাঠে বিএনপির টিকে থাকা কঠিন হবে
সাবিরা সুলতানার নাম ঘোষণার পর চৌগাছা ঝিকরগাছার মাঠ পর্যায়ের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন অধিকাংশ নেতা কর্মীরা ও প্রার্থিতা পুনঃ বিবেচনা করার ও জোর দাবী জানান
ইতি মধে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করার সময় সাবিরা সুলতানার নাম ঘোষণার পরপরই জামাতের নেতা কর্মীরা আলহামদুলিল্লাহ বলে এমনকি চায়ের দোকানে বলতে শোনা যাই আমদের জন্য সহজ হলো সুতরাং সাবিরা সুলতানকে জামায়াতের নেতা কর্মীরা কোনও প্রতিদন্দি মনে করছেন না
১৯৮৬ সাল থেকে ২০২৪ পর্যন্ত ১০ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিএনপি ১ বার, আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ১ বার, বাংলাদেশ জামায়াত ইসলামী ২বার জয় লাভ করেছিলো।
যশোর-২ নির্বাচনের ইতিহাস সূত্রে জানাযায়, এ আসন থেকে বিএনপি ১৯৯৬ সালে এক জয় লাভ করেছে। তারপর থেকে কখন বিএনপি জয় লাভ করেনি।
ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিএনপির ১ ম সারির তিনজন নেতা বলেন, বরাবর নির্বাচনের এ আসন থেকে বিএনপি বঞ্চতি।
সাবিরা সুলতানা প্রার্থী হওয়ায় আবারও বঞ্চতি হওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ। আমরা চাই মনোনয়ন পরিবর্তন করে পুরুষ প্রার্থীকে দেয়া হক।
তারা বলেন, সাবিরা সুলতানাকে পরিবর্তন করলে তার কোন ক্ষতি হবে না বরং এই আসনটি বিএনপির প্রার্থীর জন্য শক্তিশালী হবে।
সাবিরা সুলতানা কে পরিবর্তন করে চৌগাছা-ঝিকরগাছা বিএনপি শক্ত পুরুষ প্রার্থী দিলে জামায়েতকে পরাজিত করে বিএনপিকে জয়ী করা সম্ভব, না হলে আবারও এই আসনটি বিএনপি হারাতে বসেছে, যদি সংরক্ষিত আসনে বিবেচনা করা হয়, তাহলে সংরক্ষিত মহিলা আসন থেকে সাবিরা সুলতানার এমপি হওয়ার সুযোগ রয়েছে। এবং আমরা একই সাথে দুই এমপি হতে পারছি।
তৃণমূলের কর্মীরা বলেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে সাবিরা সুলতানার মনোনয়ন পূর্ণ বিবেচনা করতে হবে। অন্য পুরুষ প্রার্থীর মধ্যে যাকে দিলে যশোর-২ আসন উদ্ধার হয় তাকে দেয়ার দাবি জানান হয়।



আপনার মতামত লিখুন