খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

মামলা রুজু হওয়ার রাতেই বাকলিয়া থানা পুলিশের অভিযানে সাজ্জাদ হত্যাকান্ডে জড়িত ০৮ জন আসামী গ্রেফতার

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
মামলা রুজু হওয়ার রাতেই বাকলিয়া থানা পুলিশের অভিযানে সাজ্জাদ হত্যাকান্ডে জড়িত ০৮ জন আসামী গ্রেফতার

পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোজাম্মেল হক, বাকলিয়া থানা এবং পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আফতাব হোসেন, মহানগর গোয়েন্দা বিভাগ, সিএমপি, চট্টগ্রামদ্বয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/কিশোর মজুমদার সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/আবদুল মোমিন, এসআই(নিঃ)/মোবারক হোসেন, এসআই(নিঃ)/মোঃ ফরহাদ মহিম, এসআই(নিঃ)/মোঃ আব্দুল কাদের, এসআই(নিঃ)/মোঃ শরীফ উল্লাহ, এসআই(নিঃ)/মিজানুর রহমান, এএসআই(নিঃ)/জহিরুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ নূরে আলম, এএসআই(নিঃ)/মোঃ সাইফুল আলম, এএসআই(নিঃ)/মোঃ সফিকুল ইসলামগণ সহ মহানগর গোয়েন্দা শাখা, সিএমপি, চট্টগ্রাম এর সহযোগিতায় ইং ২৯/১০/২০২৫খ্রিঃ তারিখ রাত্রি বেলায় চট্টগ্রাম মহানগর এলাকা সহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামী ১। সবুজ ইসলাম মিরাজ (২৪), পিতা-মৃত মোঃ বাদল ইসলাম, মাতা-ফাতেমা বেগম, সাং-ছনহরা, কামাল চেয়ারম্যান বাড়ী, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান-০১ শাহ আমানত হাউজিং সোসাইটি, গুলজার টাওয়ার, ৯ম তলা,থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, বর্তমান-০২ সৈয়দশাহ রোড, আব্দুল আজিজ হাউজিং সোসাইটি, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাইদুল ইসলাম (২০), পিতা-মোঃ বাদশা, মাতা-হাজেরা বেগম, সাং-কুড়েরখাল, খানবাড়ী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-সৈয়দশাহ রোড, এসএম টাওয়ারের পার্শ্বে, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ৩। এমরান হোসেন সাগর (৩০), পিতা-আহম্মদ ছফা, সাং-দক্ষিণ ছাদেক নগর, সমিতিরহাট, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম, ৪। জিহান (২২), পিতা-জামাল উদ্দিন,মাতা-টিপু আক্তার, সাং-তানরাইজহাটা, খানখানাবাদ, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রসুলবাগ আবাসিক এলাকা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মর্জিনা বেগম, সাং-ধাওয়া চাঙ্গুইর, ওয়ার্ড নং-৪, থানা-সদর, জেলা-বগুড়া, বর্তমানে-রসুলবাগ আবাসিক এলাকা, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ আরাফাত (২২), পিতা-রফিক উদ্দিন, মাতা-আম্বিয়া বেগম, সাং-মরফলা বাজার, রুস্তমপাড়া, নলুয়া ইউপি, ৩নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান সাং-কল্পলোক আবাসিক, খালপাড়, নানার বিল্ডিং, নিচতলা, থানা-বাকলিয়া,জেলা-চট্টগ্রাম, তদন্তে প্রাপ্ত আসামী ৭। মোঃ ওসমান (২৮) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, মাতা- রহিমা বেগম, সাং- পাঁছগাছি, থানা- সদর, জেলা- ফেনী, বর্তমান- বিশ্ব মসজিদ আক্তার সওদাগর কলোনী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, ৮। দিদারুল আলম রাসেল, পিতা-মৃত নুরুল আমীন, মাতা- দিলোয়ারা বেগম, সাং- খরনখাইন, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমান- শীতলঝর্না আবাসিক, শেষ মাথা বিল্ডিং, থানা-বায়েজিদ বোস্তামী থানা, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
উল্লেখ্য যে, ইং-২৮/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় ব্যানার টাঙ্গানো সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করিয়া দুই গ্রুপের মধ্যে একপক্ষ হইতে অপর পক্ষের উপর গুলি বর্ষণ করিলে স্থানীয় মোঃ সাজ্জাদ সহ ১। পারভেজ (২০), ২। সাজ্জাদ (৩০), ৩। মোঃ শরীফ (২৯), ৪। রিফাত (২৫), ৫। ইউসুফ (৩০), ৬। জিসান (২২), ৭। জুয়েল (২৫), ৮। একরাম (২৩), ৯। ইব্রাহিম (২৩), ১০। শুক্কুর (২৫), ১১। ওবাইদুল (৩০), ১২। সাব্বির (২২), ১৩। ফারুক (২৮), ১৪। ফয়সাল (২০) গুলি বিদ্ধ হয়। এতে সাজ্জাদ মৃত্যু বরণ করে।
ভিকটিম মোঃ সাজ্জাদ এর পিতা মোঃ আলম(৫৭) বাদী হয়ে ১। মোহাম্মদ বোরহান উদ্দিন (২৯), ২। মোঃ নজরুল ইসলাম সোহেল (৪২), ৩। মিল্টন (৪৪), ৪। বাদশা প্রঃ ছোট বাদশা (৩০), ৫। ইউসুফ প্রঃ হিরন (২৫), ৬। সবুজ ইসলাম মিরাজ (২৪), ৭। মোঃ সাইদুল ইসলাম (২০), ৮। এমরান হোসেন সাগর (৩০), ৯। মোহাম্মদ দিদার (৪৫), ১০। রিয়াজ করিম (৩৩), ১১। জিহান (২২), ১২। মোঃ তামজিদুল ইসলাম প্রঃ সাজু (৪৭), ১৩। মোঃ আরাফাত (২২), ১৪। বোরহান প্রঃ ছোট বোরহান (২৫), ১৫। মোজাহের মেম্বার (৫০), ১৬। এহতেশামুল হক ভোলা (৫০), ১৭। মোঃ নাঈম উদ্দিন (২৪)সহ অজ্ঞাতনামা ৩৫/৪০জনদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে, উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-৩০,তারিখ-২৯/১০/২০২৫খ্রি. ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪পেনাল কোড রুজু হয় জানিয়েছেন বাকলিয়া থানা কতৃপক্ষ।।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।