খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ণ
চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী চট্টগ্রাম বৌদ্ধ বিহার (সাংঘিক)-এ ২৪ অক্টোবর, শুক্রবার, বৌদ্ধ বিহার প্রাঙ্গণ ও ডিসি হিল চত্বরে দানোত্তম কঠিন চীবর দান উৎসব সম্পন্ন হয়।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে প্রথম পর্বে ছিল ভোর ০৬.০১ টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ০৯.০১ টায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষগণের স্মরণে অষ্ট পরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভা। বিকাল ২টায় অনুষ্ঠিত হয় দানোত্তম শুভ কঠিন চীবর দানসভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ বিচিত্র ধর্মকথিক শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির। চীবর দানোৎসবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও চট্টগ্রাম বৌদ্ধ বিহার দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন কমিটির সভাপতি, একুশে পদকে ভূষিত প্রফেসর ড. জিনবোধি মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয় ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহার একটি চট্টগ্রামের প্রাচীনতম বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহারটি আন্তর্জাতিক মানসম্পন্ন বৌদ্ধ বিহার হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনের সড়কের গোলচত্বরে বৌদ্ধ ধর্মের শান্তির প্রতীক পদ্মফুলের প্রতিকৃতি স্থাপন করা হবে। যার মধ্য দিয়ে চট্টগ্রাম তথা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মংহ্লা সিং চাকমা। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব ভদন্ত এস লোকজিৎ মহাস্থবির। সদ্ধর্মদেশক ছিলেন গহিরা শান্তিময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির, প্রিয়রত্ন মহাস্থবির, দীপানন্দ মহাস্থবির। এ সময় আরো উপস্থিত ছিলেন ভদন্ত বিজয়ানন্দ থের, এম প্রজ্ঞামিত্র থের, জ্যোতিশ্রী স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু। আরো বক্তব্য রাখেন কঠিন চীবর দানোৎসব কমিটির কার্যকরী সভাপতি ভদন্ত শাসনবংশ মহাথের, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কঠিন চীবর দানোৎসব কমিটির প্রধান সমন্বয়কারী ড. অর্থদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক অনিল কান্তি বড়ুয়া।
সন্ধ্যা ৭টায় বৌদ্ধ বিহার প্রাঙ্গণে রূপম মুৎসুদ্দী টিটুর গ্রন্থনা ও পরিচালনায় গীতি আলেখ্য ‘অহিংসা পরম ধর্ম’ পরিবেশিত হয়। এতে ধারা বর্ণনায় ছিলেন কবি ও বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দী ও অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া। এতে অংশ নেন প্রাচী বড়ুয়া, ঐশী বড়ুয়া, পূর্বাশা বড়ুয়া, মৃত্তিকা বড়ুয়া, পূজা বড়ুয়া, সুজাতা বড়ুয়া, জানকী বড়ুয়া ও রূপম মুৎসুদ্দী টিটু।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।