ফুলবাড়ীতে রাজারামপুর চৌধুরী পাড়া মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই
তাই ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাজারামপুর ফুটবল একাডেমি এক জমকালো ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
আয়োজনে মোট ৮ টি দলের অংশগ্রহ করেন।
রাজারামপুর চৌধুরী পাড়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয় সকাল ১০ টায়।
শুভ উদ্বোধক হিসেবে খেলার উদ্বোধন করেন মোহাম্মদ রনি চৌধুরী (ন্যাশনাল ডাইরেক্টর অফ ডেভেলপমেন্ট,থাউজেন্ড ডেইজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মনোনীত দিনাজপুর-৫ আসনের এম.পি প্রার্থী নিউরোসার্জন ডা: মোহাম্মদ আব্দুল আহাদ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল,এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে
সভাপতিত্ব করেন
এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ ইমরান চৌধুরী নিশাদ।
খেলা শেষে বিশেষ আয়োজন ছিল ফুটবল সম্পর্কে কুইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মোট ১০ জন সঠিক উত্তরদাতাকে ৩০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। এবং মহিলা দর্শকদের জন্য আলাদা ৩ টি শাড়ি পুরস্কার দেওয়া হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন অম্রবাড়ী ভাই ভাই একাদশ ও রাজরামপুর ফুটবল একাডেমি।
খেলা অমীমাংসিত থাকায়
টাই ব্রেকারে রাজারামপুরকে পরাজিত করে অম্রবাড়ি চ্যাম্পিয়ন হয়।



আপনার মতামত লিখুন