চৌগাছায় ধানের শীষ প্রতীক প্রত্যাশী আলহাজ মিজানুর রহমান খাঁনের পক্ষে উপজেলা ও পৌর যুবদলের গণসংযোগ।
যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীক প্রত্যাশী যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খানের পক্ষে গণসংযোগ ও ব্রিফিং করেছেন চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ৭ অক্টোবর, বিকেলে চৌগাছা বেলা প্রি ক্যাডেট স্কুল চত্তরে এক মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা যশোর মেইন বাসস্টান্ডে গণসংযোগ করেন।
গণসংযোগে এ সময় উপজেলা যুবদলের আহবায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক ইঞ্জি: রাজু আহাম্মেদ , যুগ্ন আহবায়ক ফারুক হোসেন, সাইফুল ইসলাম রিংকু, মাহবুবুর রহমান তুফান, আলম দফাদার
পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, যুবনেতা শরিফ উদ্দিন মিঠু, নুরুজ্জামান নুরুল, কবিরউদ্দিন, রিয়াদ হোসেন, মইফুল ইসলাম, বিএম মিঠু, আজিজুর রহমান, আহমেদ রাসেল, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ সময় বলেন, দীর্ঘ একযুগ ধরে চৌগাছা -ঝিকরগাছা তৃণমুল নেতাকর্মীদের মাঝে সুখে দু:খে নিজেকে বিলিয়ে দিয়েছেন এমনকি দলের নেতাকর্মীদের মামলা হামলা ও জামিন এর ব্যবস্থা সহ নগদ অর্থ প্রদান করেন তরুন প্রজন্মের প্রথম পছন্দের নেতা মিজানুর রহমান খান। তিনি আগামী সংসদ নির্বাচনে যশোর-২ আসন হতে ধানের শীষ প্রতীক পেলে এই ২ উপজেলার মানুষ এক হয়ে মিজানুর রহমান খাঁন কে নির্বাচিত করে দক্ষিণ বঙ্গের নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও দেশ নায়ক তারেক রহমান কে উপহার দিবেন এই আসনটি , আরও বলেন তিনি নির্বাচিত হলে এ জনপদের মানুষের সেবায় নিজেকে তিনি বিলিয়ে দিবেন বলে আমরা প্রত্যাশা করি, তাই দল সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবেনা আশাকরি।



আপনার মতামত লিখুন