খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জ্যোতি -ঝিলিকদের।

ক্রীয়া প্রতিবেদক, অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:১২ অপরাহ্ণ
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জ্যোতি -ঝিলিকদের।

বৃহস্পতিবার ২ অক্টোবর কলম্বোয় নারী ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা করে বাংলাদেশ- এএফপি

আইসিসির ফেসবুক পেজে ঘুরপাক খাচ্ছে ,মারুফা আক্তারের দুটি ডেলিভারি নিয়ে। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের ভিডিও দিয়ে তুলনা করা হয়েছে তাঁর দুটি ইনসুইংগারের সঙ্গে। কাকতালীয়ভাবে উত্তরের জেলা নীলফামারীর মেয়ে মারুফার প্রিয় বোলার স্টার্ক। এই দুই ডেলিভারিতে প্রথম ওভারেই পরপর দুই উইকেট নিয়ে ম্যাচের সুর বেঁধে দেন মারুফা। ডানহাতি এ পেসারের দেখানো পথে পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দেন বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ওই দুই ডেলিভারির জন্য ম্যাচসেরা হয়েছেন মারুফা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পুরস্কার তুলে দেওয়ার পরই সঞ্চালক ওই দুই ডেলিভারি নিয়ে জানতে চান মারুফার কাছে। তাঁর সপ্রতিভ উত্তর, ‘এমনিতে আমি ভালোই সুইং পাই। আজ (গতকাল) প্রথম বলেই বেশ ভালো সুইং হয়। বুঝতে পারি ভালো কিছু করা সম্ভব। তখন আমি লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে থাকি। এতেই কাজ হয়।’ শুধু দারুণ বোলিংই নয়, অসাধারণ একটি ক্যাচও ধরেছেন তিনি। অবাক বিষয় হলো, শুরুতে নাকি বুঝতে পারেননি বলটি ঠিক কোন দিক দিয়ে আসছে। তার পরও ঝাঁপিয়ে পড়ে লুফে নেন। এই পারফরম্যান্সের জন্য মারুফা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সতীর্থ শোবহানা মুস্তারির প্রতি, ‘দলের সবাই আমাকে সমর্থন করে। তবে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই শোবহানা মুস্তারিকে। সে আমাকে সব সময় উৎসাহ দেয়। সব সময় বলে, তুমি খুব ভালো বোলিং করো; অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। সে সঙ্গে আমাদের দলের কম্পিউটার অ্যানালিস্টকেও ধন্যবাদ দিতে চাই। দুই মাস আগে তিনি বলেছিলেন, বিশ্বকাপে আমি ভালো করতে পারব। আর আত্মবিশ্বাস তো ছিলই

দারুণ এ জয়ের পর টস হারাকে শাপেবর হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘আমার মনে হয়, টসে হেরে যাওয়াটা ভালো হয়েছে। কারণ, আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। আর ফিল্ডিংয়ে নামার পর আমি মেয়েদের বলে দিয়েছিলাম, পাওয়ার প্লেতে আমাদের উইকেট লাগবে।’ সেই কাজটা করার জন্য পেসার মারুফার প্রশংসা করেছেন তিনি, ‘বয়স কম হলেও মারুফা বেশ পরিণত ক্রিকেটার।

নিজের কাজটা সে খুব ভালোমতো বোঝে এবং সে ভীষণ আত্মবিশ্বাসী। আজ সে যা করে দেখিয়েছে, এককথায় দুর্দান্ত। আর প্রথম ইনিংসের পরই আমরা নিজেদের বলেছি যে স্বাভাবিক খেলাটা খেললেই হবে। অভিষেক ম্যাচে ঝিলিক দারুণ ব্যাটিং করেছে।

রান তাড়ার শুরুতে অবশ্য খানিকটা শঙ্কা জেগেছিল। ১০ ওভারের প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেটে মাত্র ২৩ রান তোলে বাংলাদেশ। ওপেনার ফারজানা হক ১৭ বলে মাত্র ২ রান করে এলবি হয়ে যান। এরপর ১২তম ওভারে শারমিন ফিরে গেলে শঙ্কা আরও বেড়ে গিয়েছিল। অবশ্য এর পরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার ঝিলিকের সঙ্গে অধিনায়ক জ্যোতি যোগ দিয়ে বেশ দাপটের সঙ্গে রান তুলতে থাকেন। ১৫তম ওভারে একটি চার মেরে আড়মোড়া ভাঙেন জ্যোতি। পরের ওভারে অফস্পিনার রামিন শামিমকে দুটি বাউন্ডারি মারেন। এরপর বাঁহাতি স্পিনার নাশরা সান্ধুর এক ওভারে তিনটি চার মেরে পাকিস্তানের জয়ের আশা শেষ করে দেন ঝিলিক। দলীয় ৯৭ রানে জ্যোতি আউট হলেও বাংলাদেশকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ঝিলিক ও শোবহানা মুস্তারি দ্রুত রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ঝিলিক ৭৭ বলে ৫৪ ও মুস্তারি ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

এই ঝিলিক যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত ঘেষা গ্রাম আড়শিংড়ে পুকুর, সময়ের সাথে সাথে এখন গ্রামটা অনেক পরিচিত, এই গ্রামে যাওয়াটা এক সময় কষ্ট সাধ্য ছিল, আজকে বেশ সহজ হয়ে গেছে।

এই গ্রামের জনাব হায়দার আলির কণ্যা আজ শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারে পরিচিতি পেলেন,,বাংলাদেশকে রিপ্রেজেনটিভ করেছেন।
রুবাইয়া হায়দার আজ যশোরের চৌগাছার গর্ব।

গত বিশ্বকাপেও পাকিস্তানকে হারিয়ে ছিল বাংলাদেশ। এবার বিশ্বকাপ যাত্রার আগে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্যের কথা বলেছিলেন অধিনায়ক জ্যোতি। প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। ২০ অক্টোবর মুম্বাইয়ে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ। আর ৭ অক্টোবর গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।