হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলার কাউন্সিল ৪ অক্টোবর: সফলের আহবান।
হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোণা জেলার আহবায়ক কমিটির এক সভা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক মাওলানা আবুল কাশেম সাহেব। বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি তাহের কাসেমী, মাওলানা মফিজুর রহমান, মাওলানা ইউনুস, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা তাবারাকুল্লাহ, হাফেজ মাও: দিলাওয়ার হোসাইন, মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি ইরশাদুল্লাহ কাসেমী, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শাফায়াত আকন্দ, এবিএম আব্দুল হাদী ফরাজী, মাওলানা নাজমুল হক, মাওলানা আতাউর রহমান, মুফতি জাকারিয়া সুতারপুরী, মাওলানা মোফাজ্জল হোসাইন, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ আবুল কাশেম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নুরুজ্জামান, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মামুনুর রশীদ দুর্গাপুর, হা:মাও: আব্দুল্লাহ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান মোহনগঞ্জ, মাওলানা মানসুরুল হক কাওসার প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ স্কুলে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগদানের দাবী জানানো হয়। বৈঠকে ৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। আগামী ৪ঠা অক্টোবর বেলা ৩ ঘটিকায় নেত্রকোণা জেলা পাবলিক হলে অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আহবায়ক কমিটির ৫৪ জন সদস্যগণ, সকল উপজেলা হেফাজতের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক গণ কাউন্সিলার হিসেবে গন্য হবেন। তাছাড়া হেফাজত সংলিষ্ট রাজনৈতিক দল সমুহের প্রত্যেক উপজেলা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং জেলার সকল দাওরায়ে হাদীস মাদরাসা সমূহের মুহতামিমগণ আমন্ত্রীত।
আমন্ত্রণে মাওলানা মাজহারুল হক
সদস্যসচিব, হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলা।



আপনার মতামত লিখুন