*চেক প্রতারণার সাজাপ্রাপ্ত আসামী জাহেদুল ইসলাম গ্রেফতার *
চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত১৩ই আগষ্ট ২০২৫ ইংরাজি রোজ বুধবার আনুমানিক বিকাল ৪টার দিকে RAB-7 এর একটি চৌকস দল চট্টগ্রামের সাতকানিয়া থানার কাঞ্চনা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে সিএমপির কোতোয়ালি থানায় হেফাজতে আছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতারক জাহেদুল ইসলাম ‘সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সি’-এর আড়ালে হজ্বে পাঠানোর নাম করে হজ্ব যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। নগদ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বলে জানান আমাদের নিজস্ব প্রতিনিধিকে।
টাকা দেওয়ার পর হজ্বের দিন তারিখের জন্য খোঁজ নিতে গেলে সে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেতো। আবদুল্লাহ আল নোমান, মাসুদ গনী, মোঃ শহীদুল আলম (নয়ন), মো রাশেদুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম, জয়নাল আবেদিন রিয়াজসহ একাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
এদিকে আদালত সূত্রে জানা যায় যে, চেক প্রতারণার (এনআই অ্যাক্ট) মামলায় আদালত জাহেদুল ইসলামকে এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।
স্থানীয় সচেতন মহল এবং একাধিক ট্রাভেল এজেন্সির কর্তৃপক্ষ এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, জাহেদের মতো প্রতারকদের কারণে সৎ ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং হজ্ব যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তারা আশা প্রকাশ করছেন যে, এই গ্রেপ্তারের ফলে ভবিষ্যতে হজ্ব যাত্রীদের হয়রানি অনেকাংশে কমে আসবে বলে আশা করা যাচ্ছে।



আপনার মতামত লিখুন