খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পরিষদের সংগঠনকে প্রসারিত ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ণ
কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পরিষদের সংগঠনকে প্রসারিত ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী-এক্যজোটের উদ্যোগে ৪ নং বিদ্যানন্দকাঠী ও ১১ নং হাসানপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ, ও মাদ্রাসা শিক্ষকবৃন্দদের নিয়ে টিটাবাজিতপুর গালর্স স্কুলে শিক্ষক কর্মচারী-এক্যজোটের সংগঠনকে প্রসারিত করতে এক জরুরী আলোচনা সভার আয়োজন করে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটাবাজিতপুর গালর্স স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান।প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি,প্রভাষক আবু হাসান,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কেশবপুর শিক্ষক কর্মচারী-এক্যজোটের কলেজ শাখার সভাপতি, মনিরুজ্জামান,এবং কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী-ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মাষ্টার রুহল আলম।

অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন নিপিড়নের কথা তুলে ধরেন।বিগত সরকারের প্রতিষ্ঠানের নিয়োগকৃত মনোনীত সভাপতিরা কিভাবে দূর্নিতি, দূরশাসন, নিপড়ন বিএনপিমনা শিক্ষকদের সাথে করেছে, বক্তারা সেটা বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি,উপজেলা শিক্ষক কর্ম-চারী ঐক্যজোটের সভাপতি প্রভাষক আবু হাসান বলেন,বিগত দিনে আমরা শেখ হাসিনার দোসরদের দ্বারা কিভাবে নির্যাতিত হয়েছি সেটা আপনারা সবাই অবগত আছেন,তাই শিক্ষা প্রতিষ্ঠানে সু-শিক্ষা ও বৈষম্য দুর করতে আমাদের, এই শিক্ষক কর্মচারী ঐক্যজোটকে আরও সুপ্রসারিত করতে,আমরা প্রতিটা ইউনিয়নে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন করার জন্য আজকের এই আলোচনা সভার আয়োজন করেছি।প্রভাষক আবু হাসান আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আবুল হোসেন আজাদ ভায়ের হাতকে শক্তিশালী করতে কাজ করবো।তিনি যেন বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন নিয়ে আসতে পারে,এবং আজাদ ভাই বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে সেই লক্ষে আমাদের কাজ করতে হবে।

এই আলোচনা অনুষ্ঠানে,উপস্তিত সবার কন্ঠ ভোটের মাধ্যমে ৪নং বিদ্যানন্দকাঠী ও ১১নং হাসানপুর ইউনিয়নে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক কমিটি গঠন করা হয়।এতে ৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক করা হয়।
আহবায়ক-কামরুজ্জান(প্রধান শিক্ষক)
(টিটাবাজিতপুর গালর্স স্কুল)
সদস্য সচিব-হাফিজুর রহমান।
(ভান্ডারখোলা দাখিল মাদ্রাসা)
যুগ্ন আহবায়ক-রাজু আহম্মেদ।
(পি বি এইচ মাধ্যমিক বিদ্যালয়)
যুগ্নআহবায়ক -মোস্তাফিজুর রহমান।
(তেঘরী দাখিল মাদ্রাসা)
এছাড়া ৪নং বিদ্যানন্দকাঠী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ,মাদ্রাসা থেকে একজন করে সদস্য রাখা হয়েছে।

১১ নং হাসানপুর ইউনিয়নের শিক্ষক কর্ম-চারী ঐক্যজোটের কমিটি নির্বাচনে।
আহবায়ক-রফিকুল ইসলাম।
(মোমিনপুর দাখিল মাদ্রাসা)
সদস্য সচিব-আবু তাহের
(আউলগাতী মাধ্যমিক বিদ্যালয়)
যুগ্নআহবায়ক -এনামুল হক।
(নেহালপুর মহিলা দাঃ মাঃ)
যুগ্নআহবায়ক -মিজানুর রহমান কাঁকর।
(রেজাকাঠী শহীদ জিয়া মাধ্যঃবিদ্যাঃ)
যুগ্নআহবায়ক -মাসুদুর রহমান।
(বুড়িহাটি মাধ্যঃবিদ্যাঃ)
যুগ্নআহবায়ক -কামাল হোসেন।
(কাকিলাখালি মাধ্যঃবিদ্যাঃ)
যুগ্নআহবায়ক -রাশিদুল ইসলাম।
(হাসানপুর কারিগরি বিদ্যালয়) এছাড়া ১১নং হাসানপুর ইউনিয়নে বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষকদের একজন করে সদস্য করা হয়েছে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।