বিলাইছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
গতকাল সোমবার (২৮ জুলাই) ২০২৫ইং সকাল ১১:০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে বিলাইছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির, ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাইয়া তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা:) বিভীষণ চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী, বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলের মাঝে এলাকার পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও বাজার দর নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ এবং মাদকাসক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানান।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল দপ্তরের চলমান কাজের উন্নয়ন ও অগ্রগতির খোঁজখবর নেন।



আপনার মতামত লিখুন