বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে ত্রিপক্ষীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫জুলাই)২০২৫ইং তারিখে সকাল ১১:৩০ ঘটিকায় বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ । ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সুনীল কান্তি দেওয়ান। এসময় বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ত্রিপক্ষীয় সমাবেশে প্রধান অতিথি মুহাম্মদ মামুনুল হক বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড তাই ১০০% উপস্থিত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সুনাগরিক এবং মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদেরকে একটি সুন্দর পরিবেশে পড়ালেখা করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। তাহলেই তারা মানসম্মত শিক্ষা অর্জনে সচেষ্ট হবে।



আপনার মতামত লিখুন