খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

রাউজানে ‘সমন্বয়ক’ ইমনের কাণ্ড: বন্ধুর স্ত্রীকে একমাস ধরে ধর্ষণের অভিযোগ, অতীতে সাংবাদিক হেনস্তারও অভিযোগ।

শেখ শহীদুল হক বাবলু
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
রাউজানে ‘সমন্বয়ক’ ইমনের কাণ্ড: বন্ধুর স্ত্রীকে একমাস ধরে ধর্ষণের অভিযোগ, অতীতে সাংবাদিক হেনস্তারও অভিযোগ।

চট্টগ্রামের রাউজানে এক কথিত ‘সমন্বয়ক’ মো. মোজাহিদ ইমন ওরফে ইমাম (২৬)-এর বিরুদ্ধে বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে এক মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে বন্ধুর স্ত্রীসহ পুলিশের হাতে তুলে দেয়। এই ইমন আগে সাংবাদিক হেনস্তা, চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ছবি ভাইরালের ঘটনায় আলোচিত ছিল।

স্থানীয় সূত্র জানায়, রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসাদ চৌধুরী বাড়ির বাসিন্দা ইমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান গত ৩১ মে। এর আগে ২৫ এপ্রিল তিনি প্রথমবার উধাও হন, পরে ২৮ এপ্রিল ফিরে আসেন। শেষবার উধাও হওয়ার পর ওই নারী আর বাসায় ফেরেননি। শনিবার রাতে ইমনের নানার বাড়ির একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে বিক্ষুব্ধ জনতা।

ভুক্তভোগীর স্বামী ছাত্রদলকর্মী ইমদাদুল হক এনাম জানান, “আমি ভাবতাম ইমন আমার বন্ধু, ও আমায় সান্ত্বনা দিত, এমনকি থানায়ও সঙ্গে গিয়েছিল। এখন বুঝছি সে-ই আমার সংসার ধ্বংস করেছে। আমার স্ত্রীকে সে এক মাস ধরে ধর্ষণ করেছে। আমার কাছে তার ভিডিওসহ প্রমাণ আছে, কিন্তু পুলিশ এখনো মামলা নিচ্ছে না।”

এদিকে ইমনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচিত করা ইমন আগে রাউজানের সাংবাদিকদের হেনস্তা করায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন। এছাড়া বিভিন্ন আন্দোলনের ছবি সুপার এডিট করে নিজের প্রোফাইলে ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইমন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি মাটি কাটার কমিশন ভাগাভাগি, ব্যবসা প্রতিষ্ঠানে ভয় দেখিয়ে টাকা আদায়সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে কাঁধে বিদেশি রাইফেল হাতে তোলা একটি ছবিও ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আসাদ চৌধুরী বাড়িতে তার নানা বাড়িতে বেড়ে উঠেছে ইমন। সে নিজেকে গার্মেন্টসকর্মী হারুন অর রশিদ ও গৃহকর্মী কোহিনুর বেগমের ছেলে বলে পরিচয় দিলেও তার প্রকৃত জন্মপরিচয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা রয়েছে। অনেকেই নিশ্চিত করে বলতে পারেননি, ইমনের প্রকৃত বাবার পরিচয় কী।

এলাকাবাসীর মতে, ইমনের মা কোহিনুর বেগম বিভিন্ন গৃহস্থের বাড়িতে কাজ করতেন, আর ইমন বেড়ে উঠেছে মূলত নানা বাড়ির পরিবেশে। স্থানীয়ভাবে তার পরিচয় এবং অতীত নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও অভাবের কারণে তা আর এগোয়নি। এরপর দোকানে চাকরি করে এবং ধীরে ধীরে নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচিত করতে থাকে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “স্থানীয়দের কাছ থেকে আটক ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর স্বামী মামলা করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ মামলা না করলেও প্রাসঙ্গিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র হাতে ভাইরাল ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদে ইমন দাবি করেছে, একটি রিসোর্টে গিয়ে মজার ছলে ছবি তুলেছিল। তবে তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।”

এই ঘটনায় রাউজানের সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, এমন একাধিক অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে এতদিন এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারলেন, প্রশাসনের নজরদারির বাইরেই বা থাকলেন কীভাবে? সাংবাদিকদের প্রতি হেনস্তার মতো ঘটনায় জড়িত একজনের অপকর্মের লাগাম টানতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানানো হচ্ছে।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।