যশোরের চৌগাছাতে এক নারীর গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।
যশোর জেলার চৌগাছা পৌরসভাধীন কালিতলা গ্রামস্থ ফাতেমা খাতুন বসতবাড়ি শয়ন কক্ষ গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে।
অদ্য ইং ২২/০৬/২৫ তারিখ সময় সকাল আনুমানিক ০৮.৫০ ঘটিকা।
ফাতেমা খাতুন(৩২) স্বামী – সোহাগ হোসেন , সাং-কালিতলা (চৌগাছা পৌরসভা) থানা-চৌগাছা, জেলা-যশোর। ফাতেমা খাতুনের সাথে অদ্য সকালে পারিবারিক বিষয় নিয়ে তার স্বামীর সাথে মনোমালিন্য হয়।পরবর্তীতে তার স্বামী বাইরে চলে গেলে ফাতেমা খাতুন অদ্য সকাল আনুমানিক ০৮.৫০ঘটিকার সময় আত্মহত্যা করার উদ্দেশ্যে ওড়না দিয়ে ফ্যানের সহিত গলায় ফাঁস নেয়। পরবর্তীতে পরিবারের লোকজন টের পেয়ে ভিকটিমকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অদ্য ০৯.১০ ঘটিকার সময় ফাতেমা খাতুনকে মৃত ঘোষণা করেন।বর্তমান ফাতেমা খাতুনের মৃতদেহ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।



আপনার মতামত লিখুন