খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

ফকির আলমগীর একটি নাম একটি প্রতিবাদী সুরের লড়াকু শিল্পী ।

শেখ শহীদুল হক বাবল, চট্টগ্রাম
প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ
ফকির আলমগীর একটি নাম একটি প্রতিবাদী সুরের লড়াকু শিল্পী ।

ফকির আলমগীর, বাংলা লোক ও পপ সংগীতের এক কিংবদন্তী শিল্পী।

তিনি শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন একাধারে একজন মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী এবং প্রতিবাদী কণ্ঠস্বর। তার গানের সুরে যেমন মিশেছিল মাটির টান, তেমনি তার কথায় ছিল সমাজের অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। দীর্ঘ এবং বর্ণাঢ্য জীবনকালে ফকির আলমগীর তার গান ও কর্মের মাধ্যমে বাঙালির হৃদয়ে এক স্থায়ী আসন করে নিয়েছেন।

ফকির আলমগীরের জন্ম ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন। ষাটের দশকে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী হিসেবে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেন এবং তার গান হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তার গাওয়া গান “এই না সোনার বাংলাদেশ” তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় হয় এবং তাকে প্রতিবাদী শিল্পী হিসেবে পরিচিতি এনে দেয়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ফকির আলমগীর একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার মুক্তির জন্য তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং তার গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তার গাওয়া গানগুলি মানুষকে সাহস ও উদ্দীপনা যুগিয়েছিল।

স্বাধীনতার পর ফকির আলমগীর পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি লোক সংগীত ও পপ সংগীতের মিশ্রণে নিজস্ব একটি স্বতন্ত্র ধারা তৈরি করেন। তার কণ্ঠের বলিষ্ঠতা এবং গানের গভীরতা খুব সহজেই শ্রোতাদের মন জয় করে নেয়। “ও সখিনা”, “মায়ের এক ধার দুধের দাম”, “আহারে জীবন”, “একদিন তোরা যাবি রে”, “নাম তার ছিল জন হেনরি” এর মতো অসংখ্য জনপ্রিয় গান তিনি গেয়েছেন। তার গানের মধ্যে একদিকে যেমন ছিল দেশপ্রেম ও মানবতাবোধের কথা, তেমনি অন্যদিকে ছিল সমাজের নানা অসঙ্গতির চিত্রায়ন।

ফকির আলমগীর শুধু গান গেয়েই থেমে থাকেননি। তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার স্পষ্টবাদীতা এবং নির্ভীক কণ্ঠ তাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।

দীর্ঘ সঙ্গীত জীবনে ফকির আলমগীর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৯ সালে একুশে পদক লাভ করেন। তার জীবন ছিল কর্মময় এবং সৃষ্টিশীল। তিনি তার গানের মাধ্যমে যেমন মানুষকে আনন্দ দিয়েছেন, তেমনি তাদের মধ্যে সামাজিক সচেতনতাও বৃদ্ধি করেছেন।

২০২১ সালের ২৩ জুলাই এই কিংবদন্তী শিল্পী কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তবে তার কালজয়ী গান এবং আদর্শ সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা যোগাবে। ফকির আলমগীর কেবল একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন এক প্রতিবাদী আত্মা, যিনি গানের সুরে গেঁথেছিলেন মানুষের মুক্তির স্বপ্ন।

এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ১১, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) ঢাকা
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০

গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৭টা থেকে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। সকাল ১০টা ও সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক বিজিবি সদস্য ও তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Waterproof mobile Cover
01830 393439

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ছাঁটাই ও কালো তালিকাভুক্তি বন্ধ করা। সংঘর্ষের সময় শ্রমিকদের ইটের আঘাতে কবির নামের এক বিজিবি সদস্য আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে নাগরিক টেলিভিশনের দেলোয়ার হোসেন ও ইনকিলাবের আব্দুল মান্নান রয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেন। তাঁদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হলে প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে শত শত যানবাহন আটকা পড়ে এবং শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আন্দোলনের আড়ালে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। শ্রমিকদের ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। নাশকতার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।