চৌগাছায় জামায়াত নেতাকে আপন ছোট ভাই কুপিয়ে হত্যা।
আজ (১৪ জুন)তারিখ সময় দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকা সময় চৌগাছা থানাধীন ০৭ নং পাতিবিলা ইউনিয়ন এর পুড়াহুদা গ্রামে মোঃ রবিউল ইসলাম (৫২)পিতা- রফিউদ্দিন@রফি এর সাথে তার আপন ছোট ভাই চাকুরীচুত্য সেনা সদস্য মোঃ ইব্রাহিম হোসেন(৪৮) জায়গা-জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গ্যাঞ্জামের একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে রবিউলের বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রবিউলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের অবস্থা আরো অবনতি হওয়ায়,তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার্ড করেন পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অদ্য রাত ১০ ঘটিকার সময় মারা যায়।বর্তমান রবিউলের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।চৌগাছা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মতামত লিখুন