খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

কেশবপুর উপজেলা যুবদলের ঈদুল আযহা উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা

হাফিজুর রহমান,যশোর।
প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
কেশবপুর উপজেলা যুবদলের ঈদুল আযহা উপলক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা

যশোর জেলার কেশবপুর উপজেলা যুবদলের ঈদুল আযহা উপলক্ষে মোটর সাইকেল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী আলমগীর সিদ্দিকি ও সদস্য সচিব পদ প্রাথী মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রার আয়োজন করে।এতে প্রায় তিন শতাধিক যুবদল নেতা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

কেশবপুর শহরের প্রধান সড়ক ৩নং মজিদপুর ইউনিয়ন, ১১নং হাসানপুর ইউনিয়ন,২নং সাগড়দাঁড়ি ইউনিয়ন,১নং ত্রিমোহনী ইউনিয়ন, ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন এবং ৬নং কেশবপুর সদর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।স্লোগানে স্লোগানে শোভাযাত্রা মুখরিত হয়ে ওঠে,আশপাশের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রাটিকে করতালির মাধ্যমে স্বাগত জানায়।

শোভাযাত্রাটির আয়োজক কেশবপুর উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী আলমগীর সিদ্দিকী জানান,বিগত সতেরটি বছর ফ্যাসিস আওয়ামী সরকার আমাদের সাধারণ জনগণের সাথে কোন ঈদ আমরা কাঁটাতে দেয়নি,কখনও লুকিয়ে পরিবার ছাড়া,আবার কখনও জেলখানায় ঈদ উদযাপন করতে হয়েছে।তিনি আরও বলেন,গত রোজার ঈদ আমাদের নেতা আলহাজ্জ আবুল হোসেন আজাদ,কেশবপুরের জনসাধারণের সাথে উদযাপন করেছিল।এইবার তিনি বিদেশে অবস্থান করার কারণে তাহার পক্ষ হতে আমরা কেশবপুর উপজেলা যুবদল কেশবপুরবাসীকে আবুল হোসেন আজাদের পক্ষ থেকে ঈদের শূভেচ্ছা জানাতে এসেছি।

কেশবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল বলেন,কেশবপুরে দীর্ঘ দিনের যুবদলের কমিটি বিহীন নেতা কর্মীদের চাঙ্গা রাখতে এই মোটরবাইক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।তাছাড়া যশোর জেলা যুবদলের আহবায়ক এস,এম তমাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আনছারুল হক রানা ভাইয়ের পক্ষ থেকে কেশবপুরের সকল নেতা কর্মী ও সাধারণ জনগণের কাছে ঈদের শূভেচ্চা পৌঁছে দেওয়ার জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

কেশবপুর উপজেলা যুবদলের এই শোভা যাত্রায় অংশগ্রহণ করেন ৯ নং গৌরিঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক প্রার্থী মোঃ রাসেল, যুবনেতা বাবলু,৮নং ইউনিয়ন যুবদলের আহবায়ক প্রার্থী রাসেল, ৭নং ইউনিয়ন যুবদলের আহবায়ক প্রার্থী মিন্টু,আলী হাসান,২নং ইউনিয়ন যুবনেতা জুয়েল,শাহিন,৪নং ইউনিয়নের হোসাইন,শিমুল,টিটু,কেশবপুর উপজেলা যুবদলের তরিকুল,সাংবাদিক হাফিজুর,রওশন,পৌর যুবদলের আহবায়ক প্রার্থী হেলাল উদ্দিন,যুবনেতা ফারুখ সহ আরও নাম না জানা অনেকে।

কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

হাফিজুর রহমান, কেশবপুর, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।

যশোরের কেশবপুর থানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের চেষ্টার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার মূলগ্রামের মো. আমিনুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি বাদী হয়ে এই অভিযোগ করেন।

Waterproof mobile Cover
01830 393439

অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর মৌজার এসএ ১০৯৬ নম্বর খতিয়ান এবং এসএ ১১৬৮ নম্বর দাগের (আরএস খতিয়ান নং-১৮০, আরএস দাগ নং-২৮৯৮) ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

ওই জমি বাদীর পিতা মৃত আইয়ুব আলী সানা ১৯৮৬ সালে ক্রয় সূত্রে মালিক হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। পিতা মারা যাওয়ার পর থেকে বিবাদীরা ওই জমি জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

গত ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ১নং বিবাদী মো. জিয়ার সরদারের নেতৃত্বে অন্যান্য বিবাদীদের কু-পরামর্শে বাদীর ১০ শতক জমির সীমানা প্রাচীর ভেঙে প্রায় ৪০,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধন করা হয়।

এ সময় প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

অভিযুক্ত হলেন মো. জিয়ার সরদার (৩০), মো. হযরত আলী সরদার (৬৫), মো. আঃ গণি সরদার (৬২), মো. ওসমান সরদার (৪৯), মো. তুরফান সরদার (৫৫), মোসা. সখিনা বিবি (৪৭), সুজন বিবি (৫৩), হাজেরা খাতুন (৪৫) এবং তারাজান বিবি (৫০); সকলের বাড়ি কেশবপুর থানার ভোগতী নরেন্দ্রপুর এলাকায়।

যোগাযোগ
০১৮৩০ ৩৯৩৪৩৯

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

হাফিজুর রহমান,, যশোর
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
যশোর-৬ আসনে বিএনপির সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত সুলতানা আহমেদ এর প্রতিনিধি আকরাম খান

কেশবপুরে দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এর জনস্বার্থ বিষয়ক যোগাযোগ ও প্রশাসনিক কাজে সমন্বয় সাধনের লক্ষ্যে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান।


Waterproof mobile Cover
01830 393439

সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্যের পক্ষে কেশবপুরের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রশাসনিক কাজে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আকরাম খান। এ কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় সহযোগিতাও কামনা করা হয়েছে।।

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ কামাল হোসেন , নরসিংদী।
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপুরে জাতীয় যুব দিবস ২০২৬ ইং পালন করা হয়েছে। অদ্য ১ নভেম্বর ২০২৬ ইং রবিবার সকাল ১১টা সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম,যুব সংগঠক আলমগীর হোসেন প্রমুখ। এছাড়াও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন এর রাজারটেক ও কামরাবো বাজার এলাকায় কৃষিজমির উপরিভাগ এর উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) শিবপুর ।

Waterproof mobile Cover
01830 393439

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়। তবে অভিযান পরিচালনা কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হননি। এ ঘটনায় সংশ্লিষ্ট জমির মালিককে নোটিশ প্রদানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।